Logo
Logo
×

Advertisement

বিনোদন

স্ত্রী ও সাবেক প্রেমিকার সঙ্গে একফ্রেমে রণবীর কাপুর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১১:০৪ পিএম

স্ত্রী ও সাবেক প্রেমিকার সঙ্গে একফ্রেমে রণবীর কাপুর

Advertisement

নব্বই দশকের রোমান্টিক সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর কথা মনে আছে বৈকি। রাহুল, অঞ্জলি আর টিনার সেই বন্ধুত্ব, প্রেম আর বিরহের গল্প আজও অমলিন সিনেমাপ্রেমী দর্শকদের?

তবে এবার সেই নস্টালজিয়াকে এক ধাক্কায় ২০২৪ সালের আবহে ফিরিয়ে আনল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বর্তমান সময়ের বাস্তবতায় অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী আলিয়া ভাটকে জুটি হিসেবে ব্যবহার করে করণ জোহর তার শেষ ব্লকবাস্টার 'রকি অউর রানি কি প্রেম কাহানি' নির্মাণ করেছিলেন। 

তবে এআইয়ের এই কাল্পনিক কাস্টিং যেন ভক্তদের মনে এক নতুন আলোচনার জন্ম দিল। যেখানে শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জির বদলে দেখা যাচ্ছে, বর্তমান প্রজন্মের তারকাদের। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক এআই-নির্মিত ভিডিও  এবং ছবিতে দেখা গেছে এক অদ্ভুত কাস্টিং। যেখানে শাহরুখের আইকনিক 'রাহুল' চরিত্রে ধরা দিয়েছেন রণবীর কাপুর। তার পাশে 'অঞ্জলি' হয়েছেন স্ত্রী আলিয়া ভাট আর 'টিনা'র সেই গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন রণবীর কাপুরের সাবেক প্রেমিকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মূল ছবিতে আমান চরিত্রে সালমাান খান যে চমক দিয়েছিলেন, এআই সংস্করণে সেই জায়গায় দেখা যাচ্ছে রণবীর সিংকে।

'রকি অউর রানি কি প্রেম কাহানি'র পরিচালক করণ জোহরও গত বছর সানিয়া মির্জার একটি পডকাস্টে এ সিনেমার আধুনিক কাস্টিং নিয়ে মুখ খুলেছিলেন। তবে করণের পছন্দ ছিল কিছুটা ভিন্ন। তিনি রাহুল হিসেবে রণবীর সিংকে দেখতে চাইলেও অঞ্জলি হিসেবে আলিয়া ভাট এবং টিনা হিসেবে অনন্যা পান্ডেকে বেছে নেওয়ার কথা বলেছিলেন। এমনকি টিনা চরিত্রের জন্য জাহ্নবী কাপুর কিংবা সারা আলি খানের নামও তার ভাবনায় ছিল।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দীপিকা পাাড়ুকোনের এক ভক্তের পেজ থেকে শেয়ার করা এই এআই সংস্করণে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর সেই বিখ্যাত ফ্রেন্ডশিপ ব্যান্ড টানাটানির দৃশ্য থেকে শুরু করে মূল পোস্টার— সবকিছুই নতুন তারকাদের মুখ বসিয়ে পুনর্নির্মাণ করা হয়েছে। ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে— যদি সত্যিই এই কাস্টিং নিয়ে 'সিজন টু' কিংবা রিমেক তৈরি হয়, তবে দর্শক তা কতটা গ্রহণ করবেন?

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম