Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নতুন সাজে আলোচনায় মেহজাবীন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১১:২৭ এএম

নতুন সাজে আলোচনায় মেহজাবীন

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

Advertisement

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছোট পর্দা জয় করে যিনি এখন ব্যস্ত বড় পর্দার কাজ নিয়ে। নিজের অভিনয় দক্ষতা দিয়ে ইতোমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই তারকা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সরব।

মেহজাবীনের স্টাইল স্টেটমেন্ট বরাবরই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে। তার ফ্যাশন সেন্স, পোশাক নির্বাচন এবং নিজেকে উপস্থাপনের ভঙ্গি ভক্তদের মাঝে আলাদা কৌতূহল তৈরি করে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সক্রিয় উপস্থিতি অনুরাগীদের জন্য নিয়মিত নতুন চমক নিয়ে আসে।

সম্প্রতি এই অভিনেত্রী হাজির হয়েছেন একেবারেই রাজকীয় লুকে। গোলাপি পটভূমিতে লাইলাক রঙের নকশিকাঁথা ও সূচিকর্মে সজ্জিত ঐতিহ্যবাহী পোশাকে ধরা দিয়েছেন তিনি। সূক্ষ্ম কারুকাজ করা লম্বা কামিজ, মানানসই ওড়না এবং পরিমিত গয়নায় ফুটে উঠেছে তার আভিজাত্য।    

খোলা চুলের ঢেউ খেলানো সাজ ও নরম মেকআপ পুরো লুককে দিয়েছে পরিপূর্ণতা। শেয়ার করা ছবিতে দেখা যায়, আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন তিনি। অন্য একটি ফ্রেমে ভিন্ন পোজে ধরা দিয়েছেন। পাশে রাখা প্রাচীন গ্রামোফোন যেন পুরো আয়োজনকে দিয়েছে ভিনটেজ আমেজ। 

সব মিলিয়ে ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন মেহজাবীন। ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। অনেকেই তার সৌন্দর্য ও আভিজাত্যের ভূয়সী প্রশংসা করেছেন কমেন্টবক্সে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম