Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বলিউড থেকে দূরে থাকতে মুম্বাই ছাড়লেন অনুরাগ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৫:০০ পিএম

বলিউড থেকে দূরে থাকতে মুম্বাই ছাড়লেন অনুরাগ

বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড ছাড়ার ঘোষণা দিয়ে আগে থেকেই আলোচনায় ছিলেন নির্মাতা অনুরাগ কাশ্যপ। এবার সেই ঘোষণার বাস্তবায়ন করে মুম্বাই থেকে নিজের ঠিকানা গুটিয়ে নিয়েছেন এই বিতর্কিত ও প্রভাবশালী নির্মাতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকতেই তিনি শহর ছেড়েছেন। যদিও তিনি বর্তমান অবস্থান প্রকাশ করেননি, তবে বিভিন্ন সূত্রে জানা গেছে তিনি এখন বেঙ্গালুরুতে বসবাস করছেন।

কেন এই প্রস্থান?

‘দ্য হিন্দু’কে দেওয়া এক সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ তার এই কঠোর সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ‘আমি মুম্বাই ছেড়েছি। আমি চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষদের থেকে দূরে থাকতে চাই। এই ইন্ডাস্ট্রি এখন বড্ড বিষাক্ত হয়ে গেছে। এখানে সবাই অবাস্তব লক্ষ্য তাড়া করছে—কীভাবে পরবর্তী ৫০০ বা ৮০০ কোটির সিনেমা বানানো যায়, সবাই সেই চিন্তায় ব্যস্ত। সৃজনশীল পরিবেশটা আর নেই।’

তিনি আরও যোগ করেন, ‘একটি শহর কেবল দালানকোঠা নয়, সেখানকার মানুষ দিয়েও চেনা যায়। এখানকার মানুষজন এখন কেবল অন্যকে টেনে নিচে নামাতেই ব্যস্ত।’

অনুরাগ দাবি করেন, তিনি একাই এমন সিদ্ধান্ত নেননি। অনেক মূলধারার নির্মাতাই এখন মুম্বাই ছাড়ছেন। তার ভাষ্যমতে, ‘সবচেয়ে বড় প্রস্থান ঘটছে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে দুবাইয়ে। অনেকে পর্তুগাল, লন্ডন, জার্মানি কিংবা যুক্তরাষ্ট্রে চলে গেছেন।’

এর আগে ‘দ্য হলিউড রিপোর্টার’-এর সঙ্গে আলাপকালেও অনুরাগ মুম্বাই ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, বর্তমান সময়ে নতুন কোনো পরীক্ষা-নিরীক্ষা করা কঠিন হয়ে পড়েছে। সিনেমা শুরুর আগেই লাভের হিসাব এবং বিক্রির চিন্তা সৃজনশীল আনন্দকে নষ্ট করে দিচ্ছে। নির্মাতার ওপর প্রযোজকদের অযাচিত চাপের কারণেই তিনি এই শহর ত্যাগের পরিকল্পনা করেছিলেন।

দক্ষিণী সিনেমার দিকে ঝোঁক

মুম্বাই ছাড়ার পাশাপাশি গত কয়েক বছরে অনুরাগের কাজের ধরনেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি তিনি মঞ্জু ওয়ারিয়রের প্রশংসিত মালয়ালম সিনেমা ‘ফুটেজ’-এ প্রেজেন্টার হিসেবে যুক্ত হয়েছেন। এছাড়া আদিভি শেষ-এর রোমান্টিক অ্যাকশন থ্রিলার ছবি ‘ডাকাত’-এ তাকে একজন পুলিশ অফিসারের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম