Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘অর্থহীন’ ছাড়লেন ড্রামার ডন ও গিটারিস্ট এহতেশাম, ফিরলেন শিশির

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৭:২০ পিএম

‘অর্থহীন’ ছাড়লেন ড্রামার ডন ও গিটারিস্ট এহতেশাম, ফিরলেন শিশির

ব্যান্ড অর্থহীন। ছবি: ফেসবুক থেকে

Advertisement

দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’-এর লাইনআপে বড় পরিবর্তন এসেছে। প্রায় এক দশক একসঙ্গে পথচলার পর অর্থহীন থেকে সরে দাঁড়িয়েছেন ব্যান্ডটির ড্রামার মার্ক ডন। ব্যান্ডের গিটারিস্ট এহতেশাম আলী মঈনও ব্যান্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে আলাদা আলাদা ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান তারা। পাশাপাশি একই দিন নতুন তিন সদস্যও যুক্ত হয়েছেন অর্থহীনের সঙ্গে। বিষয়টি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছে ব্যান্ড কর্তৃপক্ষ।

অর্থহীনের সঙ্গে এক দশকের পথচলার স্মৃতিচারণা করে  মার্ক ডন ফেসবুকে লেখেন, ‘গত দশ বছরের যাত্রা শুধু সংগীতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। অর্থহীন–এর সঙ্গে এই সময়ে জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি, ব্যক্তিগত বিকাশ, কঠোর পরিশ্রম এবং পারিবারিক বন্ধনের মতো অনুভূতি। এসব অভিজ্ঞতাই আমাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এই এক দশকে আমি ব্যান্ডটিকে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে দেখেছি। দীর্ঘ বিরতি, আবার নতুন করে দল গড়ে তোলা, প্রতিটা মুহূর্তে ব্যান্ডটির জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছি। আশা করি অর্থহীন ভবিষ্যতেও সেরা সব গান উপহার দেবে। কৃতজ্ঞতা ও গর্ব নিয়েই এই অধ্যায় শেষ করছি।’

অন্যদিকে গেল বছরের জানুয়ারিতে ‘অর্থহীন’-এ যোগ দেওয়া গিটারিস্ট এহতেশাম আলী মঈনও ব্যান্ড ছাড়ার ঘোষণা দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি জানান, মাত্র এক বছরের পথচলার পর তিনি এবার স্বাধীনভাবে নিজের সংগীতযাত্রা এগিয়ে নিতে চান।  পোস্টের শেষে ‘অর্থহীন’-এর জন্য শুভকামনাও জানান তিনি।

এদিকে একই দিন নতুন সদস্য যুক্ত হওয়ার খবর জানিয়েছে অর্থহীন। ব্যান্ডটির সাবেক সদস্য শিশির আহমেদ আবার ফিরেছেন পুরোনো ঠিকানায়। প্রায় ২০ বছর ব্যান্ডটির সঙ্গে কাজ করার পর ২০২৩ সালে তিনি দলটি ছেড়েছিলেন। আবারও তিনি গিটার ও কি-বোর্ডসে যোগ দিচ্ছেন।

নতুন সদস্য হিসেবে আরও যোগ দিয়েছেন আদনান আতিক ও শেখ এম রিয়াজ। আতিক থাকবেন কি-বোর্ডস ও গিটারে। আর মেকানিক্স ব্যান্ডের সদস্য রিয়াজ অর্থহীনে গেস্ট ড্রামার হিসেবে বাজাবেন।

এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ব্যান্ডটি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম