Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে, আলোচনায় মহাকুম্ভের সেই মোনালিসা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৯:৩৭ পিএম

ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে, আলোচনায় মহাকুম্ভের সেই মোনালিসা

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের প্রয়াগরাজের মহাকুম্ভে প্রথম নজর কেড়েছিলেন তিনি। গত বছরে মহাকুম্ভের দৌলতে প্রচারের আলোয় আসেন। সাধুসন্ত, নাগা সন্ন্যাসী দর্শনের পাশাপাশি নিজের পরিচিতি তৈরি করে ফেলেন ষোড়শী মোনালিসা।

তার পরেই রাতারাতি জনপ্রিয়তা- পরে মডেলিং ও অভিনয়েও হাতেখড়ি হয়। এ বার আরও এক বড় পদক্ষেপ মালাবিক্রেতা মণি ভোসলে ওরফে ‘মোনালিসার’।

ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করে ফের আলোচনায় এসেছেন মোনালিসা। তার স্বামী নাম ফরমান খান। তাকে নিয়ে মুখ খুললেন মোনালিসা। খবর আনন্দবাজার অনলাইনের।

তিরুঅনন্তপুরমে বুধবার (১১ মার্চ) পুলিশি পাহারায় বিয়ে হয় মোনালিসার। ছয় মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ হওয়া তাদের মধ্যে। ভিন্নধর্মের যুবককে পছন্দ করায় বাড়ির বাধার মুখে পড়েন বলে দাবি করেন মোনালিসা। ইতিমধ্যেই তাদের বিয়েকে ‘লাভ জিহাদের’ তকমা দিয়েছেন অনেকে। আক্রমণের শিকার হচ্ছেন ফরমান। অবশেষে মা-বাবার বিরুদ্ধে মুখ খুললেন মোনালিসা।

জানা গিয়েছে, ফরমান মহারাষ্ট্রের বাসিন্দা। মোনালিসা মধ্যপ্রদেশের ইদোরের। বর্তমানে ‘নাগাম্মা’ নামে একটি মালায়ালম ছবির শুটিং করছেন মোনালিসা।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মোনালিসা যখন তার জীবনসঙ্গীর কথা বাড়িতে জানান, তখন পরিবারের পক্ষ থেকে প্রবল আপত্তি আসে।

মোনালিসার দাবি, তার প্রেমের বিষয়টি জানার পরেই বাড়ির লোকেরা দ্রুত তার বিয়ে দিয়ে দিতে চান অন্যত্র। এর পরে অনেক বাধা পেরিয়ে ফরমানকে বিয়ে করেন তিনি।

তার স্বামী সর্বত্র আক্রমণের মুখে শিকার হওয়ায় সংবাদ সম্মেলন ডাকেন মোনালিসা। তিনি বলেন, ‘আমার স্বামী আমাকে বিয়ে করতে চাননি। আমিই তাকে জোর করি। হিন্দু ধর্ম মেনে বিয়ে হয়েছে আমাদের। তাই এ সম্পর্ককে ‘লাভ জিহাদের’ আঙ্গিক দেবেন না।

মোনালিসা আরও বলেন, ‘আমার বাড়ির লোকেরা আমার চাচাতো ভাইয়ের সঙ্গে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। সেটা আমি মানতে পারিনি। সেই কারণেই পরিবারের অমতে গিয়ে বিয়ে করি। 

২০২৫ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় মোনালিসা ‘ভাইরাল’ হয়েছিলেন তার চোখের সৌন্দর্যের জন্য। চাচাতো বোনেদের সঙ্গে মেলায় ঘুরে ঘুরে মালা বিক্রি করছিলেন তিনি। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের নজরে পড়েন। এর পরে তার জীবনও আমূল বদলে গিয়েছে। ছবি, বিজ্ঞাপন করার জন্য একের পর এক প্রস্তাব আসতে থাকে। বলা যেতে পারে এক বছরের মধ্যে মোনালিসার জীবন যেন ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম