Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি: আবেগঘন বার্তা সালমার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:৪২ এএম

এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি: আবেগঘন বার্তা সালমার

কণ্ঠশিল্পী সালমা আক্তার। ছবি: সংগৃহীত

Advertisement

বাংলা সংগীত অঙ্গনের পরিচিত কণ্ঠশিল্পী সালমা আক্তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ব্যক্তিগত ভাবনা ও অভিজ্ঞতা শেয়ার করেন। 

সম্প্রতি ফেসবুকে দেওয়া তার একটি আবেগঘন স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তিনি। সেখানে অর্থ, সম্পর্ক এবং মানুষের স্বার্থপরতা নিয়ে নিজের উপলব্ধির কথা তুলে ধরেছেন এই তিনি।

স্ট্যাটাসে সালমা লিখেছেন, ‘নিজের টাকাপয়সা নিজের কাছে রাখুন। কাউকে নিজের ভেবে দিয়ে দেবেন না? নিজের স্বার্থ হাসিল হলে আপনাকে চিনবে না। সমাজে এমন মানুষের অভাব নাই।

মানুষের জন্য কিছু করলে তার অভাব হয় না। আল্লাহ ১০ গুণ বাড়িয়ে দেয়। মনে রাখতে হবে বংশ একটা ফ্যাক্ট।’ তার ভাষায়, কখনো কখনো সম্পর্কে প্রধান হয়ে দাঁড়ায় অর্থ।

তবে মানুষের জন্য ভালো কিছু করলে তা কখনো বৃথা যায় না বলেও উল্লেখ করেছেন তিনি। সালমা মনে করেন, কারও উপকার করলে আল্লাহ তার প্রতিদান দেন। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, ‘পৃথিবীর সব মানুষ এক রকম নয়। যেমন হাতের পাঁচটি আঙুল সমান নয়। আমার এই ছোট জীবনে অনেক কিছুই শিখলাম।’

নিজের জীবনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন এই সংগীতশিল্পী। সালমা প্রিয় মানুষদের পরামর্শ দিয়ে আরও লিখেছেন, ‘তাই প্রিয় মানুষদের বলি ভেবে করবেন কাজ, কিছু মানুষ জন্ম নেয়, অন্যের ঘাড়ে পা দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করে, সমাজে ভাব প্রকাশ করে সে বিশাল কিছু অর্জন করেছে। আসলে আসা আর যাওয়ার মাঝে জীবন। বাকি সব ফাঁকি।’

তবে কাকে উদ্দেশ করে এই ফেসবুক স্ট্যাটাস লিখেছেন, সেটা উল্লেখ করেননি তিনি। অভিমানভরা এই স্ট্যাটাসে তিনি জীবনের নানা উপলব্ধির কথা জানিয়েছেন। স্ট্যাটাসের শেষাংশে জীবনের ক্ষণস্থায়িত্বের কথাও তুলে ধরেন সালমা। তিনি লিখেছেন, ‘অনেক শক্তিশালী মানুষও একদিন দুর্বল হয়ে পড়ে। আপন ঠিকানায় সবাইকে ফিরতে হবে। এত অহংকারের কিছুই নাই। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, হায়রে দুনিয়া!’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম