Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ইসরাইল ইস্যু থাকায় ভারতে আটকে গেল অস্কার মনোনীত সিনেমা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৩:৩৫ পিএম

ইসরাইল ইস্যু থাকায় ভারতে আটকে গেল অস্কার মনোনীত সিনেমা

Advertisement

২০২৪ সালে গাজা যুদ্ধে ইসরাইলি বাহিনীর হাতে নিহত পাঁচ বছর বয়সী এক বালিকার জীবনকে কেন্দ্র করে নির্মিত অস্কার মনোনীত চলচ্চিত্র ‘দ্য ভয়েস অফ হিন্দ রাজাব’ ভারতে বড়সড় বিতর্কের মুখে পড়েছে। 

ছবিটির ভারতীয় পরিবেশক মনোজ নন্দওয়ানা জানিয়েছেন, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) এই ছবিটিকে মৌখিকভাবে প্রত্যাখ্যান করেছে।

দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে নন্দওয়ানা বলেন, তিনি আগেই আঁচ করেছিলেন এই পরিস্থিতির। তার কথায়, আমার মনেই হচ্ছিল, যে ছবিটি সার্টিফিকেশন পাবে না। কারণ গত এক বছরে একাধিক চলচ্চিত্র উৎসবে এই ছবির প্রদর্শনের অনুমতি মেলেনি। উল্লেখযোগ্য, যেসব ছবির সিবিএফসি সার্টিফিকেট থাকে না, সেগুলির ক্ষেত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিশেষ অনুমতি প্রয়োজন হয। যা এই ছবির ক্ষেত্রে বারবার নাকচ হয়েছে।

এই বিষয়ে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রক বা সিবিএফসি- কেউই দ্য হিন্দুর প্রশ্নের জবাব দেয়নি। গত দু’বছরে রাজনৈতিকভাবে প্রগতিশীল বার্তাযুক্ত একাধিক ছবিকে সেন্সর বা প্রত্যাখ্যান করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম