Logo
Logo
×

Advertisement

বিনোদন

হানিফ সংকেতের ঈদ আনন্দের 'ইত্যাদি' আজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০২:৩৬ পিএম

হানিফ সংকেতের ঈদ আনন্দের 'ইত্যাদি' আজ

Advertisement

ঈদের আনন্দকে আরও রঙিন করতে দর্শকদের সামনে হাজির হচ্ছে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ইত্যাদি’। বরাবরের মতোই খ্যাতিমান নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেতের পরিকল্পনা ও উপস্থাপনায় এবারের ঈদ বিশেষ পর্ব সাজানো হয়েছে নানা তারকাবহুল আয়োজনে।

রোববার (২২ মার্চ) রাত ৮টা ৩০ মিনিটে একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সম্প্রচারিত হবে বহুল প্রতীক্ষিত এ অনুষ্ঠান। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারের পর্বেও থাকছে ব্যতিক্রমধর্মী নাট্যাংশ, মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা, নান্দনিক মঞ্চসজ্জা এবং সমসাময়িক বিষয় নিয়ে বিনোদনধর্মী উপস্থাপনা।

ঈদের বিশেষ এই আয়োজনকে ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বৈচিত্র্যময় উপস্থাপনা ও সামাজিক বার্তাসমৃদ্ধ বিনোদনের কারণে দীর্ঘদিন ধরেই ‘ইত্যাদি’ দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়। এবারের পর্বেও থাকছে হাস্যরস, সমাজচিত্র এবং নির্মল বিনোদনের সমন্বয়।

অনুষ্ঠানের শুরুতেই থাকছে কালজয়ী গান ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’-এর বিশেষ পরিবেশনা। তবে এবারের অন্যতম আকর্ষণ একটি দেশাত্মবোধক গান, যেখানে কণ্ঠ দিয়েছেন নন্দিত শিল্পী সাবিনা ইয়াসমিন। তার সঙ্গে রয়েছেন মনির খান, আগুন, রবি চৌধুরী, ফাহমিদা নবী, আঁখি আলমগীর ও প্রিয়াংকা গোপ। এ ছাড়া জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ গেয়েছেন একটি ব্যতিক্রমধর্মী গান।

চমকপ্রদ আয়োজন হিসেবে থাকছে অভিনেত্রী শবনম বুবলী ও সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের কণ্ঠে দ্বৈত গান। নৃত্য পরিবেশনায় অংশ নিয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।

এছাড়া ‘ইত্যাদি’র জনপ্রিয় পর্ব ‘মিউজিক্যাল ড্রামা’তেও আনা হয়েছে নতুনত্ব। ঈদ কেনাকাটা ও সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, আরফান আহমেদ এবং নাসির উদ্দিন খান।

অন্য একটি পর্বে উপস্থিত থাকবেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী।

বরাবরের মতো দর্শকপর্বেও থাকছে বিশেষ চমক। এবারের অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি দর্শকদের মধ্য থেকে বাছাই করা কয়েকজনকে নিয়ে তাৎক্ষণিক অভিনয়ে অংশ নিয়ে জমিয়ে তুলবেন অনুষ্ঠান।

ফাগুন অডিও ভিশনের প্রযোজনায় নির্মিত এ অনুষ্ঠানের শিল্প নির্দেশনায় রয়েছেন মুকিমুল আনোয়ার মুকিম। সহকারী পরিচালনায় দায়িত্ব পালন করেছেন রানা সরকার ও মামুন মোহাম্মদ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম