Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আরিয়ানকে ছাড়াতে শাহরুখের কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগ অস্বীকার সমীরের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৪:০০ পিএম

আরিয়ানকে ছাড়াতে শাহরুখের কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগ অস্বীকার সমীরের

আরিয়ান খান ও সমীর ওয়াংখেড়ে। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মুক্তি দিতে ২৫ কোটি টাকা ঘুস নেওয়ার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। সোমবার (২৩ মার্চ) মুম্বাই হাইকোর্টে এ মামলার শুনানিতে তিনি অস্বীকার করেন। শাহরুখ খানের কাছ থেকে তিনি কোনো অর্থগ্রহণ করেননি বলে জানান সমীর।

আদালতে শুনানির সময় সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের আইনজীবী যুক্তি দিয়ে বলেন, এনসিবির কাছে আসা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সেই রাতে ‘কর্ডেলিয়া’ ক্রুজে তল্লাশি চালানো হয়েছিল এবং আইন মেনেই আরিয়ান খানসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল।সিবিআইয়ের কাছে ঘুস নেওয়ার কোনো যথাযথ প্রমাণ নেই দাবি করে মামলাটি খারিজের আবেদনও জানান আইনজীবী।

এর আগে ২০২১ সালের নভেম্বরে মুম্বাইয়ের একটি প্রমোদতরি থেকে মাদকসহ আরিয়ান খানকে গ্রেফতারের ঘটনায় ভারতজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। সেই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন সাবেক এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। পরে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) অভিযোগ করে, আরিয়ান খানকে মামলা থেকে বাঁচাতে সমীর ওয়াংখেড়ে শাহরুখ খানের কাছ থেকে ২৫ কোটি রুপি ঘুস চেয়েছিলেন, যা পরে ১৮ কোটিতে রফা হয়েছিল। এই আর্থিক অনিয়মের অভিযোগে ২০২৩ সালে সমীরের বিরুদ্ধে মামলা করে সিবিআই।

এদিকে এ মামলার কারণে আরিয়ান খানকে এক মাস জেলে কাটাতে হয়েছিল। যদিও পরে উপযুক্ত প্রমাণের অভাবে শাহরুখপুত্রকে নির্দোষ ঘোষণা করা হয়। বর্তমানে তিনি পরিচালক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেছেন। অন্যদিকে সমীরের বিরুদ্ধে ওঠা এ দুর্নীতি মামলার শুনানি এখনো চলমান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম