Logo
Logo
×

Advertisement

বিনোদন

এভারেস্ট জয় করতে চান শরীফুল রাজ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৫:১৪ পিএম

এভারেস্ট জয় করতে চান শরীফুল রাজ

শরীফুল রাজ। ছবি: অভিনেতার ফেসবুক থেকে

Advertisement

ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত নায়ক শরীফুল রাজ। রুপালি পর্দার এই তারকা সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে জানিয়েছেন, তিনি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করতে চান। এটি তার দীর্ঘদিনের স্বপ্ন।

জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে উপস্থিত হয়ে এই অভিনেতা জানান, সব কিছু ঠিক থাকলে আগামী এক বছরের মধ্যে এভারেস্টের পথে পা বাড়াতে চান তিনি।  সে জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতিও নিয়েছেন, বেশ কিছু কোর্স করেছেন।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় বিশেষ এই পডকাস্টটি শনিবার (২৮ মার্চ) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে। এই একই দিন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানেরও জন্মদিন। তাই তার কথায় শাকিব খানের প্রসঙ্গও উঠে আসে।

‘বরবাদ’ তারকার প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ বলেন, ‘আমি এই মানুষটিকে খুব ভালোবাসি। তিনি ভীষণ কুল। মনে পড়ে, শৈশবে স্কুল পালিয়ে সিনেমা দেখতে যেতাম। কখনো গ্রুপ নিয়ে যেতাম, আবার কখনো একাও সিনেমা দেখতে যেতাম। সিনেমা দেখার জন্য বাসা থেকে প্রচুর উত্তম-মধ্যমও খেয়েছি। সে সময় শাকিব খান অভিনীত ‘মরণ নিশান’ সিনেমা হলে দেখেছিলাম।

আমাদের বাংলা সিনেমায় দীর্ঘ সময় ধরে তিনি শীর্ষ জনপ্রিয় অবস্থান ধরে রেখেছেন। আমার মনে হয় অনেক বড় মনের মানুষ না হলে অনেক বড় সুপারস্টার হওয়া যায় না। শাকিব খানকে যতটুকু আমি কাছ থেকে দেখেছি, তিনি ভীষণ ভালো মানুষ বলেই এত বছর ধরে জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছেন।’

উল্লেখ্য, এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে যে পাঁচটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে তার মধ্যে অন্যতম ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর থেকেই ছবিটি ব্যাপক আলোচনায় আছে, দর্শকের প্রশংসায় ভাসছে। তানিম নূরের পরিচালনায় ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

সম্পত্তির ৯০ শতাংশ হারানো সেই ছেলেটিই বানাচ্ছেন ৪০০০ কোটির ‘রামায়ণ’

সম্পত্তির ৯০ শতাংশ হারানো সেই ছেলেটিই বানাচ্ছেন ৪০০০ কোটির ‘রামায়ণ’

সবাইকে সতর্ক করলেন ঐশী

সবাইকে সতর্ক করলেন ঐশী

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

একের পর এক বিতর্ক, তানজিন তিশার শনির দশা যেন ছাড়ছেই না

একের পর এক বিতর্ক, তানজিন তিশার শনির দশা যেন ছাড়ছেই না

৭ দিনে কত আয় করল বিজয়-রাশমিকার ‘রণবালি’?

৭ দিনে কত আয় করল বিজয়-রাশমিকার ‘রণবালি’?

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম