Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নিকের সঙ্গে ‘বিচ্ছেদ’ নিয়ে যা বললেন প্রিয়াংকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৬:০৪ পিএম

নিকের সঙ্গে ‘বিচ্ছেদ’ নিয়ে যা বললেন প্রিয়াংকা

প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড থেকে হলিউড— অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস সবখানে ‘পাওয়ার কাপল’ হিসাবে পরিচিত। কিন্তু গত কয়েক মাস ধরে তাদের মধ্যে নাকি দূরত্ব তৈরি হচ্ছে। পরস্পরের প্রেমে একসময় ডুবে থাকলেও এবার নাকি মাঝখানে তৈরি হচ্ছে বড় দেয়াল। প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাসকে নিয়ে— এমনই গুঞ্জন উঠেছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে। অবশেষে সেই গুঞ্জনে মুখ খুলেছেন ‘দেশি গার্ল’।

অস্কারের অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গিয়েছিল প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাসকে। কিন্তু তার মধ্যেও খবর ছড়িয়ে পড়ে— এ তারকা দম্পতির মাঝে নাকি বিচ্ছেদের বীজ বপন হয়েছে। সত্যিই কি তা-ই?

সব জল্পনায় পানি ঢেলে দিয়েছেন প্রিয়াংকা চোপড়া নিজেই। স্পষ্ট করে দিয়েছেন, তিনি ও নিক দিব্যি আছেন। সম্পর্কও অটুট রয়েছে। বরং প্রিয়াংকা পাল্টা প্রশ্ন তুলেছেন— কে বা কারা এমন ভুয়া গুঞ্জন ছড়িয়ে দিচ্ছেন, তাদের উদ্দেশ্যই বা কী?

এসএস রাজামৌলীর ‘বারানসি’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত প্রিয়াংকা চোপড়া এখন। বর্তমানে তিনি দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে শুটিং করছেন। সেখানেই এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘নিক ও আমি— দুজনেই খুব ভালো আছি। আমরা খুব সুন্দরভাবে নিজেদের জীবনটা এগিয়ে নিয়ে যাচ্ছি। বাইরের এসব গুঞ্জনে আমরা কান দিই না। কিন্তু গত কয়েক দিন ধরে আমি শুনছি— আমার স্বামীর সঙ্গে আমার নাকি বিচ্ছেদ হচ্ছে!

এরপরেই প্রিয়াংকা পাল্টা প্রশ্ন তোলেন? মানুষ কি চায় যে, আমাদের বিয়েটা ভেঙে যাক? কেন এমন ধরনের গুঞ্জন বারবার ছড়িয়ে দেওয়া হয়? আমি সত্যিই বুঝতে পারি না বলে জানান এ দেশি গার্ল।

ভুয়া গুঞ্জন নিয়ে মাথা ঘামাতে নারাজ প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস। তারা দুজনে দুই ভিন্ন সংস্কৃতির মানুষ।  অভিনেত্রী বলেন, আমরা দুই দেশের মানুষ। আমাদের ধর্ম ভিন্ন, আমাদের বয়সের ব্যবধান রয়েছে। এ জন্যই হয়তো মানুষ এসব কথা বলে। কিন্তু গত আট বছর ধরে আমরা খুবই ভালো আছি। ছয় মাস পরস্পরকে চেনার পরেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। ওর সঙ্গে দেখা হওয়ার পরেই বুঝেছিলাম— ওই আমার জন্য সঠিক মানুষ। তাই ওকে আমি বিয়ে করেছি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম