Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৪:০৫ পিএম

‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া সারা অর্জুনের কাস্টিংয়ের গল্প শোনান।

Advertisement

২০২৫ সালের অন্যতম সেরা সিনেমার তালিকায় ছিল বলি অভিনেতা রণবীর সিং ও সারা অর্জুন অভিনীত ‘ধুরন্ধর’। বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলতেই পরিচালক আদিত্য ধরের নির্দেশনায় মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর ২’। হাঁটুর বয়সি সারা অর্জুনের সঙ্গে রণবীরের রসায়ন দর্শক দারুণভাবে উপভোগ করছে। বয়সের বিস্তর ফারাকের জন্য ধুরন্ধরের প্রথম পর্ব মুক্তির আগে কটাক্ষও ধেয়ে এসেছিল রণবীর সিংয়ের দিকে। 

কিন্তু সিনেমা মুক্তির পর নিন্দুকের মুখে ছাই দিয়ে রেকর্ড ব্যবসা করেছে আদিত্য ধরের এ সিনেমাটি। ধুরন্ধর ২ সিনেমার বিজয়রথও ছুটছে। ইয়ালিনা জামালি চরিত্রটি দর্শকদের মনে গভীর দাগ কেটেছে। কিন্তু আপনি জানেন কি, এই চরিত্রের জন্য ১৩০০ মেয়ে অডিশন দিয়েছিল। শেষ পর্যন্ত চূড়ান্ত হন সারা অর্জুন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া সারা অর্জুনের কাস্টিংয়ের গল্প শোনান। 

তিনি বলেন, এ সিনেমার জন্য আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছিল। যে ধরনের মেয়েকে দেখাতে চাইছিলাম, সেখানে নতুন একটা মুখ খুব জরুরি ছিল। প্রথমে আমরা প্রতিষ্ঠিত অভিনেত্রীদের কথাও ভেবেছিলাম। আদিত্য আর আমি দুজনেই অনেকের থেকে মেসেজ পেয়েছিলাম। যারা অডিশনে চূড়ান্ত হননি, তাদের একাংশ কারণ জানতে চেয়েছিলেন। আর সেই কারণ অবশ্যই সুপারস্টার রণবীর সিং। 

মুকেশ ছাবড়া বলেন, আমাদের লক্ষ্য ছিল একটাই— সবার যেন মনে হয় মেয়েটি সম্পূর্ণ নতুন, যার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। অভিনয়ের সময় যেন মনে হয় সত্যিই প্রথমবার এই চরিত্রে নিজেকে নিমজ্জিত করল।

তিনি বলেন, কিছু দিন পর আমি সারা অর্জুনের অডিশনের অংশটুকু সবার সঙ্গে শেয়ার করব। তখনই বুঝবেন কেন, আমরা ওকে চূড়ান্ত করেছিলাম।

এ কাস্টিং ডিরেক্টর বলেন, আপনি কি ভারতের কোনো এজেন্ট? এটাই ছিল অডিশনের স্ক্রিপ্ট। সারা ওই দৃশ্যের সংলাপ বলতেই আমি সেটি আদিত্যকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে উত্তর এলো— এই মেয়েটা কে? আমি বললাম— শিশুশিল্পী হিসেবে কয়েকটা কাজ করেছে, আর কয়েকটি বিজ্ঞাপনের মুখ।

তিনি বলেন, প্রথমে আমরা ভাবছিলাম রণবীরের পাশে একটু খাটো লাগতে পারে। কিন্তু পরে দেখলাম— এটাই সেরা জুটি হবে। সত্যিই দারুণ অডিশন দিয়েছিল। কয়েক দিন পর সেই অডিশনের অংশটুকু সবার মাঝে শেয়ার করব। তখনই বুঝতে পারবেন— কেন সারা অর্জুনকেই চূড়ান্ত করা হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম