Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পিতৃত্বকালীন ছুটির আইনি স্বীকৃতির দাবি রাঘবের, গর্বিত পরিণীতি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পিএম

পিতৃত্বকালীন ছুটির আইনি স্বীকৃতির দাবি রাঘবের, গর্বিত পরিণীতি

স্বামী রাঘব চাড্ডার সঙ্গে পরিণীতি চোপড়া। ছবি: সংগৃহীত

Advertisement

সন্তান লালন-পালন কেবল মায়ের একার দায়িত্ব নয়—এই বার্তা নিয়ে ভারতের সংসদে ‘প্যাটার্নিটি লিভ’ বা পিতৃত্বকালীন ছুটিকে আইনি অধিকার হিসেবে প্রতিষ্ঠা করার দাবি জানিয়েছেন আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা। তার এই মহতী উদ্যোগকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুর্নিশ জানিয়েছেন বলিউড অভিনেত্রী ও তার স্ত্রী পরিণীতি চোপড়া।

সংসদে দেওয়া এক ভাষণের ভিডিও শেয়ার করে রাঘব চাড্ডা জানান, কেন ভারতে পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক হওয়া প্রয়োজন। বক্তব্যে রাঘব জানান, সন্তান জন্মের পর সাধারণত সব দায়িত্ব মায়ের ওপর গিয়ে পড়ে। রাঘব মনে করেন, যত্ন নেওয়ার দায়িত্ব বাবা-মা উভয়েরই সমান।

একজন বাবাকে যেন তার নবজাতক সন্তানের যত্ন নেওয়া এবং চাকরি ধরে রাখার মধ্যে কোনো একটি বেছে নিতে না হয় সেই বিষয়টি তুলে ধরেন রাঘব। পাশাপাশি সন্তান জন্মের পর একজন নারীর শারীরিক ও মানসিক পুনরুদ্ধারের জন্য তার স্বামীর উপস্থিতি ও সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন বলেও জানান তিনি।

রাঘব বলেন, ‘আমি সংসদে এই বিষয়টি তুলেছি কারণ যত্ন নেওয়া বাবা-মায়ের সমান দায়িত্ব। আমাদের আইনগুলোতেও তার প্রতিফলন থাকা উচিত।’

এদিকে স্বামীর এই পদক্ষেপে গর্বিত স্ত্রী পরিণীতি চোপড়া সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আমি গর্বের সঙ্গে বলতে পারি যে, জনগণের সমস্যা সমাধানকারী এই চিন্তাশীল নেতা আমার স্বামী এবং আমার সন্তানের বাবা।’

ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে পরিণীতি জানান, রাঘব নিজে একজন দায়িত্বশীল বাবা বলেই এই বিষয়টি তার কাছে অনেক বেশি ব্যক্তিগত। অভিনেত্রীর মতে, রাঘবের এই দাবির ফলে আজ সেইসব মায়েরা সাহস পাবেন যারা সন্তান জন্মের পর একাকী বোধ করেন।

উল্লেখ্য, ২০২৩ সালে উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে করেন রাঘব ও পরিণীতি। গত বছরের ১৯ অক্টোবর তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান ‘নীর’। 

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম