Logo
Logo
×

Advertisement

বিনোদন

শুধু অভিনেত্রীর তকমায় আটকে থাকতে চান না ফাতিমা সানা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:১৯ পিএম

শুধু অভিনেত্রীর তকমায় আটকে থাকতে চান না ফাতিমা সানা

Advertisement

বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ আবার নতুন অবতারে সামনে আসতে চলেছেন। তবে শুধু অভিনেত্রী তকমায় আটকে না থেকে জীবনকে অন্যভাবে দেখতে চান তিনি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তার নিজের অভিনয়জীবন ও চরিত্র নির্বাচন নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।

ফাতিমা সানা শেখ শুধু একজন অভিনেত্রী হিসেবেই নয়, একজন ভালো মানুষ হিসেবেও নিজেকে ক্রমশ নতুনভাবে তৈরি করছেন। তিনি বিশ্বাস করেন, অভিনয় তার জীবনের একটি বড় অংশ হলেও নিজের পরিচয় শুধু অভিনেত্রী হিসেবেই সীমাবদ্ধ রাখতে চান না। তার উদ্দেশ্য— নতুন কিছু শেখা, নতুন অভিজ্ঞতা অর্জন করা এবং নিজের ভেতরের মানুষটাকে চিনে নেওয়া। আর এ ভাবনা থেকেই হয়তো তাকে অন্যদের থেকে আলাদা করে চেনা যায়।

এটি হচ্ছে অভিনেত্রী হিসাবে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প। শিশুশিল্পী হিসাবেই বলিউডে যাত্রা শুরু তার; সেই ‘চাচি ৪২০’ সিনেমায় ছোট্ট চরিত্র দিয়ে। তারপর ‘দঙ্গল’ তাকে এনে দিয়েছে বড় পরিচিতি। তার অভিনয় জীবনের পথচলা যেন ধাপে–ধাপে এগিয়ে যাচ্ছে। ‘গুস্তাখ ইশ্ক’ থেকে শুরু করে একের পর এক ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি। 

ফাতিমা সানা বলেন, তিনি এমন গল্পের প্রতি বেশি আকৃষ্ট হন, যেগুলো তাকে মানসিকভাবে একটু অস্বস্তি দেয়। কিন্তু সেই অস্বস্তিই তাকে নতুনভাবে ভাবতে শেখায়। অভিনয়ের পাশাপাশি নিজেকে মাটির কাছাকাছি রাখার বিষয়টিকেও খুব গুরুত্ব দেন ফাতিমা। 

অভিনয় তার পরিচয়ের বড় অংশ হলেও সেটিই তার একমাত্র পরিচয় নয় বলেও জানিয়েছেন অভিনেত্রী। একজন মেয়ে, একজন বন্ধু, একজন মানুষ— যিনি নতুন নতুন জিনিস শিখতে ভালোবাসেন। অভিনয়ের বাইরেও তার নিজস্ব জীবন রয়েছে, নিজের পছন্দ-অপছন্দ আছে। তিনি এখন ফটোগ্রাফি শিখছেন এবং অনেক সময়ে ক্যামেরার পেছনে থাকতে তার খুব ভালো লাগে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

আরও পড়ুন

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম