Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

লাক্স সুপারস্টার বিজয়ীদের কে কী পুরস্কার পেলেন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পিএম

লাক্স সুপারস্টার বিজয়ীদের কে কী পুরস্কার পেলেন

দীর্ঘ সাত বছর পর নতুন ‘লাক্স সুপারস্টার’ পেল বাংলাদেশ। ছবি: সংগৃহীত

Advertisement

দীর্ঘ সাত বছর পর নতুন ‘লাক্স সুপারস্টার’ পেল বাংলাদেশ। ২০০৫ সালে শুরু হওয়া এই সৌন্দর্য প্রতিযোগিতাটি সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত হয়। মাঝে সাত বছর বিরতির পর গত বছর শুরু হয় এর দশম আসর। শুক্রবার (৩ এপ্রিল) পর্দা নামলো এই আসরের। 

এবার ‘লাক্স সুপারস্টার-২০২৫’-এর সেরার মুকুট জিতে নিয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বিজয়ী বর্ণিতার হাতে স্বরোভস্কি ক্রিস্টালে তৈরি ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস খান ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পাশাপাশি তাকে দেওয়া হয় একটি বিলাসবহুল গাড়ির চাবি।

বিজয়ী হয়ে রাজশাহীর মেয়ে বর্ণিতা বলেন, ‘পুরস্কার ঘোষণার সময় আমার পা এত কাঁপছিল, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। বারবার পা শিফট করছিলাম। যখন যাত্রা শুরু করি, তখন ভাবিনি এত দূর আসতে পারব। আল্লাহর রহমতে, মানুষের ভালোবাসায় আর নিজের পরিশ্রমে এখানে আসা।’

এছাড়াও প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক।

অন্যদিকে দ্বিতীয় রানারআপ হিসেবে চট্টগ্রামের আমিনা ইসলামের নাম ঘোষণা করা হয়। তিনি পেয়েছেন তিন লাখ টাকা। 

এবারের আসরের চূড়ান্ত পর্বে সেরা পাঁচ প্রতিযোগী হিসেবে লড়াই করেন আমিনা ইসলাম, বিদুষী বর্ণিতা, নুসরাত আফরীন ইয়ুমনা, তিস্তা পাল ও নাযাহ নাওয়ার বিনতে নুরুল।

সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া চূড়ান্ত পর্বটি উপস্থাপনা করেন মোশাররফ করিম ও আরিফিন শুভ। অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন জেফার রহমান, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, আরশ খান সহ অনেকে। এ সময় অনুষ্ঠানটিতে জয়া আহসান, শিহাব শাহীন, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, রুনা খান, মৌসুমী হামিদ সহ শোবিজ অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, এবারের আসরের মেন্টর ছিলেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও রায়হান রাফী।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম