Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মেয়ের প্রেগন্যান্সির গুঞ্জনে যা বললেন পুনম সিনহা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পিএম

মেয়ের প্রেগন্যান্সির গুঞ্জনে যা বললেন পুনম সিনহা

সোনাক্ষী সিনহা ও পুনম সিনহা। ফাইল ছবি।

Advertisement

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার প্রেগন্যান্সি নিয়ে গুঞ্জন নতুন নয়। সামাজিক মাধ্যমে মাঝেমধ্যেই তার ঢিলেঢালা পোশাক বা ভঙ্গি দেখে নেটিজেনরা অনুমান করেন, তিনি মা হতে চলেছেন। তবে এবার এ বিষয়ে মুখ খুলেছেন তার মা পুনম সিনহা, আর তাতেই গুজব নিয়ে স্পষ্ট বার্তা মিলেছে।

ইনস্ট্যান্ট বলিউডের এক সাক্ষাৎকারে পুনম সিনহা হালকা মজার সুরে বলেন, মিডিয়া তাকে এতবার নানি বানিয়েছে যে, তার কোনো হিসাব নেই। তবে তিনি আশাবাদী, ভবিষ্যতে এমন সুখবর একদিন আসবেই। একইসঙ্গে মেয়ের জন্মের স্মৃতিচারণ করে তিনি জানান, কন্যাসন্তান পরিবারে আনন্দ নিয়ে আসে এবং জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

এর আগে নিজেও এ গুঞ্জন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন সোনাক্ষী। এক অনুষ্ঠানে পেটের ওপর হাত রেখে ছবি তোলার পর তার প্রেগন্যান্সি নিয়ে জোর আলোচনা শুরু হয়। তখন তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ করে লিখেছিলেন, মিডিয়ার হিসেবে তিনি নাকি ‘দীর্ঘতম প্রেগন্যান্সির’ রেকর্ডধারী।

বিয়ের পর ওজন বাড়া নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এ প্রসঙ্গে মজার ছলে স্বামী জাহির ইকবালকেই দায়ী করেন সোনাক্ষী, কারণ তার মতে, স্বামীই তাকে বেশি খাওয়ান।

২০২৪ সালের জুনে বিয়ের পর বর্তমানে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই দম্পতি। পুনম সিনহার মন্তব্যের পর আপাতত সোনাক্ষীর প্রেগন্যান্সি নিয়ে চলমান জল্পনা কিছুটা হলেও থেমেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম