Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রণবীরের নতুন সিনেমায় ‘লোকাহ’খ্যাত কল্যাণী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ এএম

রণবীরের নতুন সিনেমায় ‘লোকাহ’খ্যাত কল্যাণী

ছবি: সংগৃহীত

Advertisement

এই মুহূর্তে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের ক্যারিয়ারে বইছে বসন্তের হাওয়া। ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর ২’ সিনেমার মধ্য দিয়ে বক্স অফিসে রীতিমতো রাজ করছেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই এবার এই অভিনেতার নতুন সিনেমার খবর সামনে এলো।

জানা গেছে, চলতি বছরের মাঝামাঝি সময়ে ‘প্রলয়’ শিরোনামের একটি সিনেমার শুটিং শুরু করবেন রণবীর সিং। এই সিনেমায় তার নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ‘লোকাহ’খ্যাত কল্যাণী প্রিয়দর্শনকে।

ছবিটি পরিচালনা করবেন জয় মেহতা, যিনি আগে তাঁর বাবা হানসাল মেহতা-র সঙ্গে ‘স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি’ সহ-পরিচালনা করেছিলেন। এই সিনেমাটি হানসালের প্রযোজনা প্রতিষ্ঠান ট্রু স্টোরি ফিল্মসের ব্যানারে তৈরি হবে, সঙ্গে সহ-প্রযোজক হিসেবে থাকছে রণবীরের সংস্থা মা কসম ফিল্মস।

ভিন্নধর্মী এই ছবির প্রেক্ষাপট হবে এক প্রলয়-পরবর্তী পৃথিবী, যেখানে জম্বিদের দাপটে সভ্যতা প্রায় ধ্বংসের মুখে। প্রায় ৩০০ কোটি রুপি বিশাল বাজেটে নির্মিত হতে যাওয়া ‘প্রলয়’-এর চিত্রনাট্য লিখেছেন জয় মেহতা ও বিশাল কাপুর।

নির্মাতারা জানিয়েছেন, এটি কোনও অনুপ্রেরণা বা রূপান্তর নয়, একেবারেই মৌলিক গল্প।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম