Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কলকাতায় শাহরুখপত্নীর সাজানো রেস্তোরাঁয় সানি লিওন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পিএম

কলকাতায় শাহরুখপত্নীর সাজানো রেস্তোরাঁয় সানি লিওন

Advertisement

বলিউড অভিনেত্রী সানি লিওন একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে কলকাতায় সফরে। শাহরুখপত্নী গৌরী খানের নিজের হাতে সাজানো রেস্তোরাঁয় যোগ দেবেন বলে জানা গেছে। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় বৃষ্টির আমেজে কলকাতায় পা রাখেন অভিনেত্রী। 

গৌরী খানের নকশা করা রেস্তোরাঁয় যোগ দিতে রোববার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে নামার সময় তার পরনে ছিল নীল জিন্স, সাদা টপ এবং একটি চেক লং কোট, যা সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ নজর কেড়েছে।

বিমানবন্দরে পা রাখতেই তাকে ঘিরে ধরেন কলকাতার ফটোসাংবাদিকরা। হঠাৎ শহরে সানি। বিশেষ কোনো অনুষ্ঠানে যোগ দিতে এখানে আগমন? কোনো বড় বাণিজ্যিক শো বা সিনেমার শুটিংয়ের জন্য নয় বরং এই নির্দিষ্ট ব্যক্তিগত এবং ক্লাব ইভেন্ট ঘিরেই তার এই হঠাৎ কলকাতা সফর।

জানা গেছে, দক্ষিণ কলকাতায় গৌরী খানের নিজের হাতে সাজানো রেস্তোরাঁয় বেসরকারি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দিতেই উড়ে এসেছেন সানি লিওন। 

আয়োজনে গ্রিন এন্টারটেনমেন্ট প্রোডাকশন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ শুটিং! রাহুলের মৃত্যুর ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ টালিপাড়ার অভিনেতা-অভিনেত্রীর সংগঠন গ্রিন এন্টারটেনমেন্ট প্রোডাকশনের।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম