Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিতর্কিত গানের জন্য ক্ষমা চাইলেন বাদশাহ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পিএম

বিতর্কিত গানের জন্য ক্ষমা চাইলেন বাদশাহ

র‌্যাপার বাদশাহ। ছবি: সংগৃহীত

Advertisement

বিনোদন জগতের জনপ্রিয় র‌্যাপার বাদশাহ গানের কথায় অশ্লীলতা আর ভিডিওতে নারীকে আপত্তিকরভাবে উপস্থাপনের অভিযোগে শেষ পর্যন্ত নতিস্বীকার করেছেন। সম্প্রতি নিজের গান ‘টাটেরি’ নিয়ে বিতর্কের জেরে দেশটির জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) কাছে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এ সংগীতশিল্পী। 

বিতর্কিত গান 'টাটেরি' ইতোমধ্যে ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ভোগান্তি এখানেই শেষ নয়; গানটির মাধ্যমে নারীকে অবমাননা করার অভিযোগে হরিয়ানায় বাদশাহর বিরুদ্ধে একটি এফআইআরও করা হয়েছে। 

ভারতীয় ‘নারী অশালীন উপস্থাপনা নিষেধ আইন’ ও ‘তথ্য প্রযুক্তি আইন’ অনুযায়ী দোষী সাব্যস্ত হলে এই র‌্যাপারকে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে।

এদিকে জাতীয় মহিলা কমিশনের শুনানিতে হাজার হয়ে বাদশাহ একটি লিখিত ক্ষমাপ্রার্থনাপত্র জমা দিয়েছেন। গত মার্চে গানটি মুক্তি পাওয়ার পর থেকেই এর কুরুচিপূর্ণ শব্দ চয়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হলে বিষয়টি নজরে আসে এনসিডব্লিউয়ের। পরে কমিশন দ্রুত বাদশার বিরুদ্ধে পদক্ষেপ নেয়।

সে অনুযায়ী শুনানি চলাকালীন এ সংগীতশিল্পী কেবল ক্ষমাই চাননি; বরং নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য প্যানেলের কাছে তিনটি বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন। 

সেই প্রতিশ্রুতি মোতাবেক, আগামী চার মাসের মধ্যে নারী ক্ষমতায়নের ওপর একটি বিশেষ গান তৈরি করবেন তিনি। দ্বিতীয়ত ৫০ জন কন্যাশিশুর পড়াশোনার যাবতীয় খরচ এবং দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন  এ সংগীতশিল্পী। এবং শেষে অঙ্গীকার করেছেন— নারীর কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থার জন্য কনসার্ট বা অন্য মাধ্যমে অর্থ সংগ্রহ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম