Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

একাধিক সম্পর্কের পরও জীবনে প্রকৃত ভালোবাসা এখনো অধরা: জেনিফার লোপেজ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পিএম

একাধিক সম্পর্কের পরও জীবনে প্রকৃত ভালোবাসা এখনো অধরা: জেনিফার লোপেজ

ফাইল ছবি।

Advertisement

আমেরিকান জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেত্রী, নৃত্যশিল্পী ও ব্যবসায়ী জেনিফার লোপেজ বিশ্বজুড়ে সমধিক পরিচিত। এক সময়ের অন্যতম প্রভাবশালী বিনোদনকারী হিসাবে বিবেচনা করা হয় হলিউডে লাতিনো আমেরিকানকে। হলিউডে লাতিনো মার্কিনিদের জন্য নতুন দ্বার উন্মোচন এবং বিশ্বব্যাপী লাতিন পপসংগীতকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তাকে অন্যতম প্রধান পথপ্রদর্শক মনে করা হয়। মার্কিন পপতারকা জেনিফার লোপেজ একাধিক বিয়ে ও দীর্ঘ সম্পর্কের পরও জীবনে প্রকৃত ভালোবাসা এখনো অধরা।—এমনটিই জানিয়েছেন তিনি। 

সম্প্রতি এক আন্তর্জাতিক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা তুলে ধরে জেনিফার লোপেজ বলেন, জীবনে চারবার বিয়ে এবং সাতবার প্রেমে জড়ালেও সত্যিকারের ভালোবাসার স্বাদ তিনি এখনো খুঁজে পাননি। এ পপ সংগীতশিল্পী বলেন, অতীতের সম্পর্কগুলোতে তিনি মনে করেছিলেন সঠিক মানুষ পেয়েছেন। কিন্তু পরে বুঝতে পারেন—অনেকেই মূলত জাগতিক বিষয়, যেমন— আংটি বা সম্পদের দিকেই বেশি মনোযোগ দিয়েছেন, ভালোবাসার গভীরতায় নয়। 

তিনি বলেন, তখন তিনি নিজেকেই যথেষ্ট ভালোবাসতে পারতেন না। সে কারণে অন্যদের কাছ থেকেও সঠিক ভালোবাসা প্রত্যাশা করা সম্ভব হয়নি। নিজের ব্যক্তিগত উন্নয়ন ও আত্মসম্মান বুঝতে পারার পরই তিনি সম্পর্কগুলোকে নতুনভাবে মূল্যায়ন করতে শিখেছেন বলে জানিয়েছেন জেনিফার লোপেজ। তার পূর্বের সম্পর্কগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— অভিনেতা ও নির্মাতা বেন অ্যাফ্লেক ও গায়ক মার্ক অ্যান্টনি। যদিও তাদের সঙ্গে সম্পর্ক ছিল আলোচিত, তবু শেষ পর্যন্ত তা টেকেনি।

জেনিফার লোপেজ বর্তমানে ব্যক্তিগত জীবনকে আরও গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং আগের মতো প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কথা না বলে নিজের মতো করে জীবনে সত্যিকারের ভালোবাসা খুঁজে যেতে চান তিনি। জেনিফার বলেন, একাধিক সম্পর্ক ও বিয়ে তিনি নেতিবাচকভাবে দেখেন না। বরং এসব অভিজ্ঞতা নিজেকে ভালোবাসতে, নিজের যত্ন নিতে এবং মানসিকভাবে শক্ত হতে সাহায্য করেছে বলে জানান এ পপসংগীতশিল্পী।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম