Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘রাকা’ সিনেমায় দীপিকার সাতগুণ পারিশ্রমিক আল্লুর, রাশমিকা পাচ্ছেন কত?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১১:৪২ এএম

‘রাকা’ সিনেমায় দীপিকার সাতগুণ পারিশ্রমিক আল্লুর, রাশমিকা পাচ্ছেন কত?

Advertisement

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের নতুন সিনেমা ‘রাকা’ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা। বিশেষ করে সেখানে দেখা যাচ্ছে, অভিনেতার ৪৪তম জন্মদিনে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের পর সেই কৌতূহল আরও বেড়েছে। এবার জানা গেল এই বিশাল বাজেটের সিনেমায় অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের অঙ্ক। 

সম্প্রতি গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘রাকা’ সিনেমাটিতে অভিনয়ের জন্য অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের তুলনায় সাতগুণ বেশি পারিশ্রমিক নিয়েছেন সুপারস্টার আল্লু অর্জুন। ৭০০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় অভিনেতাকে দেখা যাবে ভিন্ন তিনটি চরিত্রে । এর মধ্যে একটি হচ্ছে—পুলিশের চরিত্র। অন্যটি সেই পুলিশ কর্মকর্তার ভাই—যিনি অর্ধেক মানুষ অর্ধেক দৈত্য। আর তৃতীয়টি হচ্ছে— এই দুই ভাইয়ের বাবার চরিত্র। একই সিনেমায় তিনটি বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের জন্য এ তারকা প্রায় ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন।

এরই মধ্যে সামাজিক মাধ্যমে সিনেমাটির প্রথম ঝলকে আল্লু অর্জুনের রহস্যময় লুক নেটিজেনদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে। চোখে গাঢ় কাজল ও হাতে পশুর মতো বড় নখসংবলিত তার এই নতুন রূপ ভক্তদের বেশ চমকে দিয়েছে।  ইতোমধ্যে পরিচালক অ্যাটলি নির্মাণ শুরু করেছেন 'রাকা' সিনেমা। এর শুটিং বর্তমানে মুম্বাইয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘রাকা’।

এদিকে ‘রাকা’ সিনেমায় আল্লু অর্জুন ছাড়াও অভিনয় করছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাও। সিনেমাটির জন্য দীপিকা পারিশ্রমিক নিচ্ছেন ২৫ কোটি রুপি। অন্যদিকে  রাশমিকা নিচ্ছেন ৫ কোটি রুপি পারিশ্রমিক। অর্থাৎ দীপিকার প্রাপ্ত পারিশ্রমিকের সাতগুণ বেশি অর্থ নিচ্ছেন আল্লু অর্জুন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম