Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বাড়িতে বোমাতঙ্কের পর কেমন আছেন তৃষা কৃষ্ণান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পিএম

বাড়িতে বোমাতঙ্কের পর কেমন আছেন তৃষা কৃষ্ণান

তৃষা কৃষ্ণান

Advertisement

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সম্পর্কের গুঞ্জনে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ে। গত কয়েক মাস ধরেই সংবাদ শিরোনামে অভিনেত্রী। আর তাতেই তৃষা কৃষ্ণানের বাড়িতে বোমার খবরে আতঙ্ক।

এর নেপথ্যে কারণ ওই বিজয়ের সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক। যদিও এটি প্রথমবার নয়; এর আগেও একবার পুলিশের কাছে খবর আসে, তার বাড়িতে বোমা রাখা আছে।

২০২৫ সালের অক্টোবরে চেন্নাই পুলিশ তৃষা কৃষ্ণানের বাড়িতে বোমা থাকার একটি হুমকি মেইল পেয়েছিলেন অভিনেত্রী, যা পরে ভুয়া বলে প্রমাণিত হয়। সম্প্রতি তামিলনাড়ুর ডিজিপি কন্ট্রোলরুমে একই ধরনের একটি হুমকি আসে, যেখানে দাবি করা হয়, আলওয়ারপেটে অভিনেত্রীর বাড়িতে এবং বাংলাদেশ ডেপুটি কনস্যুলেটে বোমা পাতা হয়েছে।

খবর পাওয়ার পরেই পুলিশ শনাক্তকারী কুকুর এবং বোমা নিষ্ক্রিয়কারী দল নিয়ে ব্যাপক তল্লাশি অভিযান চালায়। তবে হুমকিটি ভুয়া বলে নিশ্চিত করা হয়। সাম্প্রতিক অতীতে রজনীকান্ত ও ধনুষের বাসভবনেও একই ধরনের হুমকি এসেছিল।

অপরাধীরা ২০২৫ সাল থেকে চলচ্চিত্র ও রাজনৈতিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে হুমকি দিচ্ছে বলে অনুমান করছেন সিনেমাসংশ্লিষ্টরা। যদিও তৃষা কৃষ্ণানের সময় কাটাচ্ছেন তার পোষা প্রাণীর সঙ্গে।

সম্প্রতি তার পোষা প্রাণীর একটি ছবিতে দেখা গেছে, সেটিকে সিঁড়ি বেয়ে উঠতে। ক্যাপশনে লেখা ছিল—আমার মায়ের ব্যাগে কেউ হাত দেবে না। আর মা-ও দিতে পারবে না, যদি না সে আমাকেও সঙ্গে নিয়ে যায়। এই পোস্টের মাধ্যমে তিনি যে নিরাপদে আছেন, সেটাই বোঝাতে চেয়েছেন তৃষা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম