Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

চিরাগের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কঙ্গনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:০২ এএম

চিরাগের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কঙ্গনা

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভারতের হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এ বলি ‘কন্ট্রোভার্সি কুইন’ বরাবরই সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করেন। অভিনেতা হৃতিক রোশান থেকে শুরু করে আদিত্য পাঞ্চোলি— তার জীবনে প্রেমের আসা-যাওয়া কম হয়নি। সম্প্রতি কঙ্গনার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে সহকর্মী এবং সংসদ সদস্য চিরাগ পাশোয়ানকে ঘিরে।

অভিনেত্রী কঙ্গনা রানাউত ও চিরাগ পাশোয়ানের পরিচয় প্রায় ১৪ বছর আগে। ২০১১ সালে ‘মিলে না মিলে হম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাশোয়ানের ছেলে চিরাগের। সেই সিনেমায় তারা জুটি বেঁধে অভিনয় করেছিলেন। পর্দায় তাদের রসায়ন জমলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সেই সিনেমাটি। 

এরপর অভিনেত্রী অভিনয়ে নিজের আধিপত্য বিস্তার করলেও চিরাগ পাশোয়ান রাজনীতিতে নাম জোড়ান। দীর্ঘ বিরতির পর ভারতের সংসদ ভবনে আবার দেখা হয় এই দুই পুরোনো সহকর্মীর। সংসদে তাদের খুনসুটি, একে অপরের সঙ্গে আড্ডা দেওয়া কিংবা হাসিমুখে ক্যামেরাবন্দি হওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। সেখান থেকেই ডালপালা মেলে নতুন প্রেমের গুঞ্জন। নেটিজেনদের ধারণা— জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে হয়তো রাজনীতিক চিরাগের বুকেই তরী ভিড়িয়েছেন কঙ্গনা রানাউত।

নেটিজেনদের গুঞ্জন উড়িয়ে দিয়ে অভিনেত্রী বলেন, চিরাগের সঙ্গে আমার বিশেষ কিছু নেই। আমি আর চিরাগ শুধু ভালো বন্ধু। অনেক বছর আগে আমরা একসঙ্গে ছবি করেছিলাম। আমাদের মধ্যে সত্যি কোনো সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম