Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আসছে না বহুল আকাঙ্ক্ষিত ‘ফাইটার ২’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পিএম

আসছে না বহুল আকাঙ্ক্ষিত ‘ফাইটার ২’

হৃতিক রোশন। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড পরিচালক সিদ্ধার্থ আনন্দের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে বলিউড পাড়ায় ‘ফাইটার ২’ নির্মাণের জোর গুঞ্জন চলছিল। তবে ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত এই ব্লকবাস্টার ছবির সিক্যুয়েল নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই এর নির্মাতাদের। 

সম্প্রতি এক ইনস্টাগ্রামে পোস্টে দাবি করা হয়, এ বছরই ‘ফাইটার ২’-এর শুটিং শুরু হতে যাচ্ছে। সেই পোস্টে পরিচালক সিদ্ধার্থ আনন্দ একটি ‘ইভিল আই’ ইমোজি দিয়ে কমেন্ট করলে ভক্তরা ধরে ভেবে নিয়েছিল, তিনি হয়তো খবরটি নিশ্চিত করছেন। 

তবে হৃতিক রোশনের ঘনিষ্ঠ একটি সূত্র বলিউড হাঙ্গামা-কে জানিয়েছে, ‘হৃতিক এবং সিদ্ধার্থের মধ্যে ফাইটার ২ নিয়ে কোনো আলোচনা হয়নি। এই খবরগুলো পুরোপুরি ভিত্তিহীন।’

হৃতিক রোশন বর্তমানে তার ক্যারিয়ারের অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। তবে সেটা অভিনেতা হিসেবে নয়, বরং প্রযোজক হিসেবে। এই অভিনেতা সম্প্রতি এইচআরএক্স ফিল্মস-এর ব্যানারে আমাজন প্রাইম ভিডিওর জন্য ‘স্টর্ম’ নামক একটি ওয়েব সিরিজ এবং ‘মেস’ নামক একটি কমেডি সিনেমার কাজ শুরু করেছেন। 

সবচেয়ে বড় খবর হলো, হৃতিক এখন তার আইকনিক সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘ক্রিশ ৪’-এর প্রি-প্রোডাকশন নিয়ে ব্যস্ত। প্রথমবারের মতো এই ছবিটি পরিচালনাও করবেন তিনি নিজেই। এছাড়া ‘কেজিএফ’ ও ‘কান্তারা’ খ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান হোম্বেল ফিল্মসের সঙ্গেও একটি বড় প্রজেক্টে যুক্ত হয়েছেন তিনি। 

অন্যদিকে পরিচালক সিদ্ধার্থ আনন্দ বর্তমানে শাহরুখ খানের বহুলপ্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে সময় দিচ্ছেন। গত ২ নভেম্বর শাহরুখ খানের ৬০তম জন্মদিনে ছবিটির ফার্স্ট লুক টিজার মুক্তি পায়। তারকাবহুল এই ছবিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, সুহানা খান, অনিল কাপুর এবং অভিষেক বচ্চন। ছবিটি চলতি বছরের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।  

প্রসঙ্গত, ২০১৯ সালের পুলওয়ামা হামলা এবং পরবর্তী বালাকোট এয়ারস্ট্রাইকের প্রেক্ষাপটে নির্মিত ‘ফাইটার’ গত বছর মুক্তির পর দর্শকদের মুগ্ধ করেছিল। ভারতীয় বিমান বাহিনীর ‘এয়ার ড্রাগনস’ ইউনিটের বীরত্বগাথা নিয়ে তৈরি এই ছবিতে হৃতিক-দীপিকার রসায়ন এবং এরিয়াল অ্যাকশন সিকোয়েন্স দারুণ প্রশংসিত হয়। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম