Logo
Logo
×

Advertisement

বিনোদন

হলিউড নিয়ে দুঃসংবাদ দিল স্টিভেন স্পিলবার্গ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পিএম

হলিউড নিয়ে দুঃসংবাদ দিল স্টিভেন স্পিলবার্গ

হলিউড পরিচালক স্টিভেন স্পিলবার্গ। ছবি: সংগৃহীত

Advertisement

হলিউডের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। সম্প্রতি তিনি সতর্ক করে বলেছেন, চলচ্চিত্র শিল্প যদি মৌলিক প্রজেক্টগুলোতে বিনিয়োগ না বাড়ায়, তবে হলিউড অচিরেই তার প্রাণশক্তি হারিয়ে ফেলবে। 

৭৯ বছর বয়সী এই অস্কারজয়ী পরিচালক তার সহকর্মী নির্মাতাদের প্রতি রিভুট, সিক্যুয়েল বা স্পিন-অফ নির্ভরতা কমিয়ে আরও বেশি মৌলিক গল্প বলার আহ্বান জানিয়েছেন। 

সিনেমাকন-এ প্রথমবারের মতো অংশ নিয়ে তিনি বলেন, ‘যদি আমরা কেবল পরিচিত বা ব্র্যান্ডেড আইপি-র ওপর ভিত্তি করে ছবি বানাতে থাকি, তবে আমাদের জ্বালানি শেষ হয়ে যাবে।’ দর্শকদের জন্য সব ধরণের ভিজ্যুয়াল স্টোরি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি মৌলিক গল্পের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

ইউনিভার্সাল এন্টারটেইনমেন্টের প্রধান ডোনা ল্যাংলি ২০২৭ সালের সিনেমাগুলোর জন্য ৪৫ দিনের একচেটিয়া থিয়েটার উইন্ডো (সাত সপ্তাহ কেবল সিনেমা হলে প্রদর্শনী) ঘোষণা করায় স্পিলবার্গ তার প্রশংসা করেন। তবে তিনি এই সময়সীমা আরও বাড়ানোর পক্ষপাতী। 

এ পরিচালক বলেন, ‘স্টুডিওগুলোর উচিত এই উইন্ডো আরও বড় করা। আমি কি ৬০ দিন বা ১২০ দিনের জন্য আশা করতে পারি?’

সিনেমাকনে স্পিলবার্গ তার পরবর্তী সায়েন্স-ফিকশন ছবি ‘ডিসক্লোজার ডে’-র ট্রেলার প্রদর্শন করেন। এই ছবিতে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, জশ ওকনর, কলিন ফার্থ, ইভ হিউসন এবং কোলম্যান ডমিঙ্গোর মতো তারকা শিল্পীরা। 

ভিনগ্রহের প্রাণীদের পৃথিবীতে আগমন এবং তা নিয়ে সরকারের গোপন ষড়যন্ত্রের প্রেক্ষাপটে এই সিনেমাটি তৈরি হয়েছে।  

স্পিলবার্গ মনে করেন, এই সিনেমাটি দর্শকদের মনে মহাবিশ্ব সম্পর্কে নতুন অনেক প্রশ্নের জন্ম দেবে। ছোটবেলা থেকেই মহাকাশ নিয়ে কৌতূহলী স্পিলবার্গের কথায়, ‘আমি বিশ্বাস করি এই মুভিটি যেমন অনেক উত্তর দেবে, তেমনি মানুষকে অনেক অজানাকে নিয়ে প্রশ্ন করতেও বাধ্য করবে।’

সম্প্রতি এম্পায়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেনিস ভিলন্যুভের ‘ডুন’ সিনেমাটিকে নিজের সর্বকালের প্রিয় সায়েন্স-ফিকশন চলচ্চিত্রগুলোর একটি হিসেবে অভিহিত করেছেন স্পিলবার্গ। বিশেষ করে ‘ডুন: পার্ট টু’ ছবিটির নির্মাণশৈলী নিয়ে তিনি ভূয়সী প্রশংসা করেন এবং এই সিরিজের পরবর্তী পর্ব দেখার জন্য নিজের আগ্রহের কথা জানান। 

স্পিলবার্গের এই মন্তব্যগুলো এমন এক সময়ে এল যখন হলিউডে মৌলিক ছবির সংখ্যা কমে যাওয়া নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। ‘ডিসক্লোজার ডে’ আগামী জুন মাসে মুক্তির কথা রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম