Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সুখী সংসারের রহস্য জানালেন মাধবন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০১:১৫ পিএম

সুখী সংসারের রহস্য জানালেন মাধবন

Advertisement

পর্দার মতো বাস্তব জীবনেও আর মাধবন একজন সুশৃঙ্খল ও সফল মানুষ হিসেবে পরিচিত। স্ত্রী ও শিক্ষিত সন্তানকে নিয়ে তার সুন্দর পারিবারিক জীবন অনেকের কাছেই অনুকরণীয়। সম্প্রতি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার সাফল্যের পর তিনি ব্যক্তিগত জীবন ও পারিবারিক সুখ নিয়ে নিজের ভাবনা শেয়ার করেছেন।

একটি ভিডিওতে তিনি বলেন, পরিবারে শান্তি ও সমৃদ্ধি ধরে রাখতে কিছু নেতিবাচক অভ্যাস ত্যাগ করা জরুরি। তার মতে, চারটি বিষয় জীবন থেকে বাদ দিতে পারলে সংসারে সুখ ও স্থিতি আসে।

প্রথমত, পরিবারের মধ্যে অহেতুক ঝগড়া বা নেতিবাচক বিতর্ক এড়িয়ে চলা উচিত। মতভেদ থাকলেও পারস্পরিক সম্মান বজায় রেখে সমস্যা সমাধান করা প্রয়োজন।

দ্বিতীয়ত, যা নেই তা নিয়ে সবসময় অভিযোগ না করে যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত। এতে মানসিক প্রশান্তি আসে।

তৃতীয়ত, অলসতা দূর করে সময়ানুবর্তী ও পরিশ্রমী হওয়া দরকার, কারণ এতে পরিবারের উন্নতি দ্রুত হয়।

চতুর্থত, ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন ও গোছানো রাখার ওপর তিনি গুরুত্ব দিয়েছেন, কারণ এটি পরিবারের মানসিক পরিবেশেও ইতিবাচক প্রভাব ফেলে।

তার এই পরামর্শগুলো সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই এগুলোকে পারিবারিক জীবন উন্নত করার সহজ উপায় হিসেবে দেখছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম