Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘কাস্টিং কাউচ’ নিয়ে মন্তব্য করে বিপাকে হানসিকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পিএম

‘কাস্টিং কাউচ’ নিয়ে মন্তব্য করে বিপাকে হানসিকা

হানসিকা মোতওয়ানি। ফাইল ছবি।

Advertisement

ছোটবেলা থেকেই অভিনয়ের জগতে পরিচিত মুখ দক্ষিণী অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘কাস্টিং কাউচ’ বা যৌন হয়রানি নিয়ে তার মন্তব্য ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ‘কোই মিল গায়া’ ছবিতে কাজ করার সময় বা পরবর্তী সময়ে তিনি কি কখনো অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বা কাস্টিং কাউচের প্রস্তাব পেয়েছেন?  

উত্তরে হানসিকা জানান, তার জীবনে এমন কোনো অভিজ্ঞতা হয়নি।  তিনি আরও বলেন, আমার মনে হয় যারা ‘শুধু কাজ’ করতে আসে তাদের সঙ্গে এসব ঘটে না।  আমি শুধুই কাজ করতে এসেছিলাম, তাই আমার সঙ্গে এমন কিছু হয়নি।

তার এ মন্তব্যের পর উপস্থাপক প্রশ্ন করেন, অনেকেই তো এমন পরিস্থিতির শিকার হন- এ বিষয়ে মতামত কী? জবাবে হানসিকা বলেন, আমার সঙ্গে যা হয়নি, তা নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না।

এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। অনেক নেটিজেন বলছেন,  একজন নারী হয়ে এমন মন্তব্য করা সংবেদনশীলতার অভাবের পরিচয়। কেউ কেউ উদাহরণ টেনে বলেন, ব্যক্তিগত অভিজ্ঞতা না থাকলেও বিষয়টির বাস্তবতা অস্বীকার করা যায় না।

তবে বিতর্ক শুরু হলেও এ বিষয়ে এখনো নতুন কোনো প্রতিক্রিয়া জানাননি হানসিকা মোতওয়ানি।

সূত্র: আনন্দবাজার

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম