Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

দক্ষিণ এশিয়ার প্রথম ব্যান্ড হিসেবে ওয়ারফেজের জিপো লাইটার বাজারে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পিএম

দক্ষিণ এশিয়ার প্রথম ব্যান্ড হিসেবে ওয়ারফেজের জিপো লাইটার বাজারে

Advertisement

২০২৬ সালে প্রথম বাংলাদেশি রক ব্যান্ড হিসেবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’ অর্জন করেছে জনপ্রিয় ব্যান্ডদল ‘ওয়ারফেজ’। সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পদক পায় তারা।

এ ছাড়া দক্ষিণ এশিয়ার প্রথম ব্যান্ড হিসেবে ওয়ারফেজের নামে বিশেষ জিপো লাইটার বাজারে আসছে, এটি তাদের যাত্রার একটি অনন্য মাইলফলক। দক্ষিণ এশিয়ার প্রথম ব্যান্ড হিসেবে তাদের নামে জিপো লাইটার তৈরি হয়েছে, যা তাদের জনপ্রিয়তার বৈশ্বিক স্বীকৃতি।

১৯৮৪ সালের ৫ জুন প্রতিষ্ঠিত ‘ওয়ারফেজ’ ব্যান্ড। ১৯৯১ সালে ‘ওয়ারফেজ’ শিরোনামে তাদের প্রথম অ্যালবাম প্রকাশ করে। ২০২৪ সালে দলটি সংগীতযাত্রার ৪০ বছর পূর্ণ করে। এই দীর্ঘ পথচলা ঘিরে সে বছরের আগস্ট থেকে দলটি দেশ-বিদেশে লিগ্যাসি কনসার্ট ট্যুর করে। কয়েকটি দেশ ঘুরে দলটির ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’ নিয়ে যাওয়ার কথা ছিল দেশের নানা প্রান্তে। তবে দেশের সার্বিক পরিস্থিতির জন্য তা স্থগিত করা হয়।

এর মধ্যে দক্ষিণ এশিয়ার প্রথম ব্যান্ড হিসেবে ‘ওয়ারফেজের’ বিশেষ জিপো লাইটার বাজারে এসেছে। সোমবার (২০ এপ্রিল) ব্যান্ডটির সঙ্গে জিপো লাইটারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

ওয়ারফেজ ব্যান্ডের দলনেতা শেখ মনিরুল আলম টিপু গণমাধ্যমকে বলেন, দক্ষিণ এশিয়ার প্রথম অফিসিয়াল জিপো লঞ্চ হলো আমাদের ব্যান্ডকে কেন্দ্র করে। ওয়ারফেজের সংগীত সবসময় প্রজন্মের অনুভূতির সঙ্গে যুক্ত রেখে আমরা করে এসেছি। জিপোর মতো একটি আইকনিক ব্র্যান্ডের সঙ্গে এ সম্পৃক্ততা আমাদের জন্য অত্যন্ত সম্মানের।

টিপু আরও বলেন, সোমবার দুটি অ্যালবামের এক্সক্লুসিভ জিপো সংস্করণ উন্মোচন করা হয়েছে। একটি আমাদের প্রথম অ্যালবাম ‘ওয়ারফেজ’ এবং অন্যটি ‘পথচলা’ অ্যালবামের ওপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে। এ জিপো লাইটারে ব্যান্ডের শুরুর সময়, আমাদের অভিজ্ঞতা, পরিবর্তন ও গল্প বলার ধারা- এই তিনটি বিষয়কে সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে।

বাংলাদেশে জিপোর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে কার্যক্রম পরিচালনা করবে লাক্সকো ট্রেডিং লিমিটেড। জিপো বাংলাদেশের অফিসিয়াল প্ল্যাটফর্মে পাওয়া যাবে লাইটার দুটি।

লাইটার ব্র্যান্ড জিপোর ইতিহাস প্রায় শতবছরের। সংগীতশিল্পী থেকে কালজয়ী ব্যান্ড, অভিনেতাদের জন্য বিশেষ জিপো বানিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা বেড়েছে ব্র্যান্ডটির। এর মধ্যে রকস্টার এলভিস প্রিসলি, এরিক ক্ল্যাপটন, বব মার্লে, জনি ক্যাশ, জেরি গার্সিয়া এবং ব্যান্ড দল বন জোভি, মেটালিকা, আয়রন মেইডেন, গানস এন রোজেস, এসি/ডিসির বিভিন্ন ডিজাইনের বিশেষ জিপো রয়েছে।

এ বিষয়ে লাক্সকো ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইরফান হোসেন বলেন, জিপোর মাধ্যমে আমরা বাংলাদেশে একটি কালেক্টেবল সংস্কৃতি গড়ে তুলতে চাই।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম