Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মনে চাইলে ‘কাউকে নিয়ে যা ইচ্ছে লেখা যায় না’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পিএম

মনে চাইলে ‘কাউকে নিয়ে যা ইচ্ছে লেখা যায় না’

Advertisement

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সামাজিক মাধ্যমে যাচাই-বাছাইহীন লেখালেখি ও তার নেতিবাচক প্রবণতা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে সুনেরাহ এসব বিষয়ে সরব হন, সঙ্গে অনুসারীদের সতর্ক থাকার আহ্বান জানান বর্তমান সময়ের এই অভিনেত্রী। 

মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি অনলাইন লেখকদের একটি অংশের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। শুরুতে সংক্ষেপে প্রসঙ্গটি তুলে ধরে তিনি লিখেছেন, সোশ্যাল মিডিয়াতে কিছু লেখক আছেন, ভালো কথা। কিন্তু এদের মধ্যে অনেকেই না জেনে, না বুঝে, যাচাই না করে যা ইচ্ছে লিখে ফেলে, বেশিরভাগই নেগেটিভ।

এরপর পেশাদার সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করে তাদের প্রতি সম্মান জানান এই অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের জার্নালিস্ট ভাই-বোনেরা কষ্ট করে এই পজিশন অর্জন করেছেন, এটা তাদের কাজ। এবং তারা তাদের কাজ ঠিকমতো যাচাই করে সংবাদ প্রচার করেন। আমাদের কাজ প্রচার করেন।

পোস্টের পরবর্তী অংশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা বা মতামতের আড়ালে অপপ্রচার চালানোর প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। খানিকটা ব্যাখ্যা দিয়ে লেখেন, ‘আমার এটা মনে হলো, ওটা মনে হলো’ বলে কাউকে নিয়ে যা ইচ্ছে লেখাটা অযৌক্তিক, খুব সুবিধার না। এদের উদ্দেশ্যটা কী? হয়তো ‘এটেনশন’, ‘এন্টারটেইনমেন্ট’ অথবা ‘মনিটাইজেশন’।

অভিনেত্রী আরও তিনি লিখেছেন, দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম