Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

তামান্না-ফাতিমা অতীত, বিজয়ের জীবনে নতুন বসন্ত কে এই আলিয়া?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৯ পিএম

তামান্না-ফাতিমা অতীত, বিজয়ের জীবনে নতুন বসন্ত কে এই আলিয়া?

Advertisement

বলিউড অভিনেতা বিজয় ভার্মা ও অভিনেত্রী তামান্না ভাটিয়া ছিলেন সবসময়ে জুটিতে। তারা কখনো একে অপরকে চোখে হারাতেন না। লুকিয়ে প্রেম করায় বিশ্বাসী ছিলেন না এ তারকা জুটি। 

বিজয় ভার্মা ও তামান্নার ভাটিয়ার কেউই সম্পর্ক গোপন রাখেননি। সবটা প্রকাশ্যে এনেছেন। কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্ক ভেঙে যায়। অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙার পর একটা সময় অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যায় বিজয় ভার্মার। এবার দেখা গেল অন্য আরেকজনকে। মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় সেই রহস্যময়ীর সঙ্গে ক্যামেরাবন্দি হন অভিনেতা।

রেস্তোরাঁর সামনে বিজয়ের পেছনে পেছনে গাড়িতে উঠতে দেখা যায় ওই রহস্যময়ীকে। তার ও বিজয় দুজনের ঠোঁটের কোণেই স্মিত হাসি। সেই রহস্যময়ী হলেন আলিয়া কুরেশি। 

পেশাদার অভিনেত্রী। ‘ইটারনালি কনফিউজড অ্যান্ড ইগার ফর লাভ’ সিরিজের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু তার। এরপর শাহরুখ খানের ‘জওয়ান’-এ অভিনয় করেছিলেন তিনি। সেই সিনেমার সুবাদেই বলিউডে আত্মপ্রকাশ আলিয়া কুরেশির। ‘জওয়ান’ সিনেমায় শাহরুখের প্রমীলা বাহিনীতে অন্যতম সদস্য ছিলেন আলিয়া কুরেশি। নেটফ্লিক্সের সিনেমা ‘নাদানিয়া’তেও ছিলেন। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন ইব্রাহিম আলি খান ও খুশি কাপুর। অভিনয়ের পাশপাশি গায়িকা হিসেবেও নাম ডাক রয়েছে তার। অন্যদিকে বিজয় ভার্মা বর্তমানে ব্যস্ত ‘মটকা কিং’ সিনেমার শুটিং নিয়ে। 

এর আগে অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে সম্পর্কছেদের পর তামান্না ভাটিয়া বলেছিলেন, তিনি দারুণ জীবনসঙ্গিনী হতে চান, সেই খোঁজেও রয়েছেন। সম্প্রতি বিজয় তার জীবনের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতেই তামান্নার সুরেই কথা বলেন, ‘আমি খুব ভালো জীবনসঙ্গী হতে চাই। যাতে আমাকে পেয়ে সৌভাগ্যবতী মনে করে সে।’ তবে কি আলিয়ার মধ্যেই জীবনসঙ্গীকে খুঁজে পেলেন বিজয়! সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেননি তারকা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম