Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অন্তঃসত্ত্বা কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা, ঘটনা প্রকাশ্যে আনলেন দেহরক্ষী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পিএম

অন্তঃসত্ত্বা কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা, ঘটনা প্রকাশ্যে আনলেন দেহরক্ষী

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবি: সংগৃহীত

Advertisement

বেশ কয়েক বছর আগে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের দেহরক্ষী ছিলেন জিশান কোরেশি। বলিপাড়ার অনেক অভিনেতারই ছায়াসঙ্গী ছিলেন তিনি। সম্প্রতি আলিয়ার সঙ্গে ঘটা এক ঘটনার কথা জানিয়েছিলেন জিশান কোরেশি। এবার তিনি জানালেন অভিনেত্রী কিয়ারা আদভানিকে নিয়ে একটি ঘটনার কথা। 

মূলত দেহরক্ষী জিশান কোরেশি কিয়ারা আদভানির স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার দেহরক্ষী। এক সাক্ষাতকারে জিশান কোরেশি বলেন, অভিনেত্রী কিয়ারা আদভানি যখন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, ঠিক তখনো তিনি শুটিং চালিয়ে যাচ্ছিলেন। 

তিনি বলেন, একটি ব্র্যান্ড শুটের জন্য কয়েক দিন বাইরে যেতে হয়েছিল তাকে। সেই সময় অভিনেত্রীকে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছিল। কারণ সিদ্ধার্থ স্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। কিয়ারার নিজের নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও তাকে পাঠানো হয় কিয়ারার সঙ্গে। যাতে কোনো ঝুঁকি না থাকে।

জিশান আরও বলেন, ঘটনাটি ঘটে যখন কিয়ারা আদভানি ভ্যানিটি ভ্যান থেকে নামছিলেন, ঠিক সেই সময় একটি স্যুট পরা ব্যক্তি তার কাছে এসে প্রথমে সেলফি তোলার কথা বলেন। কিন্তু হঠাৎই তিনি কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। কিয়ারা ছিলেন অন্তঃসত্ত্বা। ফলে সামান্য অসতর্কতাও বড় বিপদের কারণ হতে পারত। সে কারণে নিরাপত্তা আরও কড়া রাখা হয়েছিল। সঙ্গে সঙ্গে ওই লোকটিকে টেনে নিয়ে যাওয়া হয় বলে জানান জিশান কোরেশি। 

কিয়ারাও নাকি কয়েক মুহূর্তের জন্য ভয় পেয়ে গিয়েছিলেন। জিশান বলেন, 'সেই মুহূর্তে সিদ্ধার্থ স্যরকে জানানো হয়নি। তা না হলে উনি ভীষণ চেঁচামেচি শুরু করে দিতেন। পরে কিয়ারা ম্যাডাম স্যারকে বুঝিয়ে বলেন।'

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম