Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সুশান্তের মৃত্যু মামলার আইনি জটিলতা থেকে মুক্তি পেলেন রিয়া

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩০ পিএম

সুশান্তের মৃত্যু মামলার আইনি জটিলতা থেকে মুক্তি পেলেন রিয়া

Advertisement

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক সংক্রান্ত অভিযোগে আলোচনায় আসেন তার তৎকালীন প্রেমিকা ও অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সেই সময় মাদক ও অর্থ লেনদেনের তদন্তের অংশ হিসেবে ২০২০ সালে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) রিয়া এবং তার ভাই শৌভিক চক্রবর্তীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছিল।

প্রায় চার বছর পর সেই আইনি জটিলতা থেকে তারা মুক্তি পেয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) বিশেষ এনডিপিএস আদালত তাদের ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় চালু করার নির্দেশ দেন। আদালত পর্যবেক্ষণে জানায়, এনসিবি অ্যাকাউন্ট ফ্রিজ করার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করেনি।

রিয়া ও শৌভিকের পক্ষ থেকে আইনজীবী আয়াজ খান এবং জেহরা চরণিয়া আদালতে আবেদন করেন যাতে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়। তারা যুক্তি দেন, ১৯৮৫ সালের এনডিপিএস আইনের ৬৮এফ ধারা অনুযায়ী সম্পত্তি বা অ্যাকাউন্ট জব্দ করতে নির্দিষ্ট নিয়ম মানা বাধ্যতামূলক, যা এখানে অনুসরণ করা হয়নি।

আইনজীবীদের বক্তব্য ও নথিপত্র যাচাই করে আদালত আবেদন মঞ্জুর করেন। আদালতের মতে, প্রয়োজনীয় প্রক্রিয়া না মানায় এই ফ্রিজ করার সিদ্ধান্ত বৈধ ছিল না। ফলে এখন থেকে রিয়া ও তার ভাই তাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

উল্লেখ্য, ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক সংশ্লিষ্টতার অভিযোগে রিয়া চক্রবর্তীকে গ্রেফতারও করা হয়েছিল।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম