Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পাপারাজ্জিদের সতর্ক করে যা বললেন কারিশমা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০২:১০ পিএম

পাপারাজ্জিদের সতর্ক করে যা বললেন কারিশমা

Advertisement

অভিনেতা-অভিনেত্রীদের পেছন থেকে জুম করে ছবি তোলার বিষয়টি নিয়ে পাপারাজ্জিদের আচরণ আবারও সমালোচনার মুখে এসেছে। এই প্রবণতার প্রতি বিরক্তি প্রকাশ করেছেন নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর।

সম্প্রতি একটি শুটিং সেটে পৌঁছালে সাধারণ নিয়ম অনুযায়ী ফটোগ্রাফাররা তাকে ঘিরে ধরেন এবং তিনি হাসিমুখে পোজ দেন। কিন্তু সমস্যা তৈরি হয়, যখন তিনি সরে যাওয়ার সময়ও কয়েকজন ক্যামেরাম্যান পেছন থেকে জুম করে ছবি তুলতে থাকেন।

এ বিষয়টি লক্ষ্য করে কারিশমা সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে কড়া ভাষায় বলেন, ‘বেশি জুম করবেন না।’ তার এই প্রতিক্রিয়ার ভিডিও পরে সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়।

অনেক নেটিজেন কারিশমার এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন। কেউ কেউ বলেছেন, পাপারাজ্জিদের এমন আচরণ অনেক সময় তারকাদের ব্যক্তিগত সীমার প্রতি অসম্মানজনক হয়ে ওঠে।

অন্যদিকে কেউ পরামর্শ দিয়েছেন, শিল্পীদের পাশে এমন সহকারী থাকা উচিত যারা প্রয়োজনের সময় ভিড় নিয়ন্ত্রণ করবে, যাতে এ ধরনের পরিস্থিতি এড়ানো যায়।

এদিকে ব্যক্তিগত জীবনের এই আলোচনার মাঝেও পেশাগতভাবে ব্যস্ত আছেন কারিশমা কাপুর। সম্প্রতি ‘ইন্ডিয়াজ বেস্ট ডান্সার সিজন ৫’-এর টিজার প্রকাশ পেয়েছে, যেখানে তার উপস্থিতি দর্শকদের মধ্যে নস্টালজিয়ার সৃষ্টি করেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম