Logo
Logo
×

Advertisement

বিনোদন

অভিনেত্রীর সঙ্গে অভিনেতার ঘনিষ্ঠতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৭:২০ পিএম

অভিনেত্রীর সঙ্গে অভিনেতার ঘনিষ্ঠতা

Advertisement

ভারতে শুটিং ফ্লোরে এমন সব কাণ্ড ঘটে, যা দেখে কোনও সিদ্ধান্তে পৌঁছানো মুশকিল। যা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

টলিপাড়ার একজন নামী অভিনেত্রী, আর একজন জনপ্রিয় অভিনেতাকে নিয়ে এমনই আলোচনা চলছে চতুর্দিকে। অনেকেরই বক্তব্য, এটা একটা নির্দিষ্ট সময়ের ব্যাপার। তারপর সব ছিক হয়ে যাবে।

ব্যক্তিগত জীবনের কারণে অভিনেত্রী বেশ কিছুদিন ধরে চর্চায় রয়েছেন। অভিনেতার ব্যক্তিগত জীবন কম চর্চিত নয়। দুই জনের প্রেম-ব্রেকআপ এসব আগে থেকেই চর্চিত। তবে একজন-অন্যজনের ঘনিষ্ঠ ছিলেন, তা নয়। কিছুদিন আগে অবশ্য একটা কাজ করতে শুরু করেছেন একসঙ্গে। 

শুটিং ফ্লোর থেকেই সখ্যের শুরু। একজন অন্য জনের ডাকে এদিক-ওদিক পৌঁছে গিয়েছেন। তারপর থেকে বিষয়টা নিয়ে টলিপাড়ায় চর্চা শুরু হয়েছে। এখন নিছক বন্ধুত্ব, নাকি প্রেম, নাকি অন্য কোনও স্তর রয়েছে এই সম্পর্কে, তা নিশ্চিত করে বলা মুশকিল।

সামনে অভিনেতা-অভিনেত্রীকে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে। তখন বিষয়টা আরও খোলসা হবে। একটা বিশেষ পরিস্থিতির কারণে, এই মুহূর্তে অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে এমন চর্চা থাকলেও, সংবাদ মাধ্যম প্রশ্ন তুলে জটিলতা বাড়াচ্ছে না। তবে টলিপাড়ার কিছু ব্যক্তি গন্ধ পেয়ে, এদিক-ওদিক নানা কথা বলে বেড়াচ্ছেন। শেষ অবধি এমনটা করে, বিশেষ কিছু লাভ করতে পারবেন কিনা তারা, সেটা প্রশ্ন।

আসলে সিনেমার দুনিয়ায় বহু প্রেম শুটিং শুরুর দিনে শুরু হয়। প্রচার পর্বের শেষে, প্রেমভাবও শেষ হয়ে যায়। এক্ষেত্রে তেমনই ঘটার সম্ভাবনা বেশি, এমন মত অভিজ্ঞদের।

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম