Logo
Logo
×

Advertisement

বিনোদন

তোপের মুখে দেব, প্রকাশ্যে ‘চোর’ বলে স্লোগান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৭:১১ পিএম

তোপের মুখে দেব, প্রকাশ্যে ‘চোর’ বলে স্লোগান

টালিউড অভিনেতা দেব। ছবি: সংগৃহীত

Advertisement

ওপার বাংলার টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব। তার আরও একটি পরিচয় আছে। সেটি হলো দেব তিনবারের নির্বাচিত লোকসভার সদস্য। ২০১৪ সালে মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনীতির মাঠে নেমে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এই অভিনেতা। 

রাজনীতির পাশাপাশি রুপালির পর্দার ব্যস্ততাও একহাতে সামলে নিয়েছেন তিনি। কিন্তু সম্প্রতি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে তার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পর তোপের মুখে পড়েছেন এই তারকা। 

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় দেবকে ঘিরে কিছু মানুষ ‘চোর চোর’ স্লোগান দিচ্ছে। 

যদিও এতদিন ‘সৌজন্যের রাজনীতি’র জন্যই দেবের বিশেষ পরিচিতি ছিল। রাজনৈতিক মঞ্চে বিরোধীদের বিরুদ্ধে কখনো কটু ভাষা ব্যবহার না করা এবং শালীন আচরণের জন্যও তিনি প্রশংসিত হয়েছেন। লোকসভা বা বিধানসভা—সব নির্বাচনেই তৃণমূলের উন্নয়নমূলক কাজ তুলে ধরেই ভোট চেয়েছেন তিনি। কিন্তু তৃণমূলের পরাজয়ের পরই যেন রাজ্যের রাজনৈতিক আবহ পুরো বদলে গেল। 

ভাইরাল হওয়া এই ভিডিওটি যার অকাট্য প্রমাণ। ভিডিওটি নিয়ে অভিনেতার ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। 

দেবের উদ্দেশে কেউ কেউ মন্তব্য করছেন, ‘দয়া করে, আপনি এবার রাজনীতি থেকে সরে দাঁড়ান।’ কেউ আবার তাকে সব ছেড়ে শুধুমাত্র সিনেমার পর্দাতেই সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন। 

অবশ্য বিশ্লেষকদের মতে, জনতার এই ক্ষোভ মূলত ‘রাজনীতিক দেব’-এর প্রতি, ‘অভিনেতা দেব’-এর প্রতি নয়। কারণ ব্যক্তি এবং অভিনেতা হিসেবে এখনো দর্শকদের ভালোবাসার জায়গায় রয়েছেন তিনি। 

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা তিনবারের লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষের রাজনীতি, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় মুসলিমরা

আল জাজিরার প্রতিবেদন যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষের রাজনীতি, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় মুসলিমরা

ইমরান খানকে নিয়ে যা বলল বোম্বে হাইকোর্ট

সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণ ইমরান খানকে নিয়ে যা বলল বোম্বে হাইকোর্ট

রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

টিআইবির গবেষণা রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম