Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৫:০৪ পিএম

ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

নোরা ফাতেহি। ছবি: সংগৃহীত

Advertisement

আলোচিত বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘কেডি দ্য ডেভিল’ সিনেমার বিতর্কিত গান ‘সরকে চুনর’-এ নারীদের কুরুচিপূর্ণভাবে উপস্থাপনের অভিযোগে জাতীয় মহিলা কমিশনে সম্প্রতি হাজিরা দিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (৭ মে) দিল্লির কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই ঘটনার জন্য লিখিতভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।

এর আগে গত ১৫ মার্চ ইউটিউবে মুক্তি পাওয়া ‘সরকে চুনর’ গানটির হিন্দি সংস্করণের লিরিক্স নিয়ে ব্যাপক জনরোষের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, গানটিতে নারীদের কুরুচিপূর্ণ এবং আপত্তিকরভাবে তুলে ধরা হয়েছে। 

এ প্রসঙ্গে নোরা ফাতেহি জানান, কারো অনুভূতিতে আঘাত দেওয়া তার উদ্দেশ্য ছিল না। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি একটি বিশেষ পরিস্থিতির শিকার হয়েছিলাম। একজন শিল্পী হিসেবে আমার দায়বদ্ধতা রয়েছে, তাই আমি লিখিতভাবে ক্ষমা চেয়েছি।’

এর আগে নোরা দাবি করেছিলেন, তিনি কেবল গানটির কন্নড় সংস্করণের জন্য শুটিং করেছিলেন। হিন্দি সংস্করণে তার সম্মতি ছাড়াই গানটি অভিযোজন করা হয়েছে এবং হিন্দি গানের কথা সম্পর্কে তিনি জানতেনই না। 

এদিকে ভুল সংশোধনের পদক্ষেপ হিসেবে নোরা ফাতেহি এক বিশেষ ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এখন থেকে তিনি অনাথ মেয়ে শিশুদের শিক্ষার দায়িত্ব বা স্পনসরশিপ গ্রহণ করবেন। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে এ অভিনেত্রী জানান। 

একই গানকে কেন্দ্র করে গত মাসে অভিনেতা সঞ্জয় দত্তও জাতীয় মহিলা কমিশনে হাজিরা দিয়েছিলেন। তিনিও অনিচ্ছাকৃত এই ভুলের জন্য অনুশোচনা প্রকাশ করে লিখিত ক্ষমা প্রার্থনা করেন এবং ৫০ জন আদিবাসী কন্যা শিশুর শিক্ষার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেন। 

প্রসঙ্গত, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকারের নেতৃত্বে এই শুনানিতে গানের অশালীনতা এবং দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা হয়। বিতর্কের মুখে গানটির হিন্দি সংস্করণ ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। 

এই ঘটনায় সিনেমার পরিচালক, গায়ক এবং গীতিকারও ইতোপূর্বে ক্ষমা চেয়েছেন। উল্লেখ্য, অভিনেতা রবি কিষাণ এবং কঙ্গনা রানাওয়াতের মতো তারকারা এই গানের কড়া সমালোচনা করেছিলেন। 

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম