Logo
Logo
×

Advertisement

বিনোদন

সমুদ্র আর আমি পুরোনো স্মৃতিতে হারিয়ে গেছি: প্রভা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:৪১ পিএম

সমুদ্র আর আমি পুরোনো স্মৃতিতে হারিয়ে গেছি: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

Advertisement

একসময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। এরপর অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। এর মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী। ভার্সন জেড, হানিমুন, ধুপছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

বর্তমানে অভিনেত্রী পর্দার আড়ালে থাকলেও সামাজিক মাধ্যমে নিয়মিতই দেখা যায়। বিভিন্ন সময় জীবনের নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে তুলে ধরেন তার ভক্ত-অনুরাগীদের মাঝে। এবার একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে পুরোনো স্মৃতিতে ডুব দিলেন অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে থাইল্যান্ডের ক্রাবিতে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ছবি তার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নিয়েছেন সাদিয়া জাহান প্রভা। সেখানে তাকে একটি নৌকায় বেশ খোশমেজাজে বসে থাকতে দেখা গেছে। ব্যস্ত জীবনের মাঝে অভিনেত্রী ফিরে গেছেন থাইল্যান্ডের সেই ‘ফোর আইল্যান্ড বোট ট্রিপ’-এর স্মৃতিতে। 

হালকা নীল রঙের পোশাকে সমুদ্রের নীল জলরাশির মাঝে প্রভার স্নিগ্ধ উপস্থিতি নজর কেড়েছে সামাজিক মাধ্যমে নেটিজেনসহ তার ভক্ত-অনুরাগীদের মাঝে। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে প্রভা লিখেছেন— 'সমুদ্র আর আমি; পুরোনো স্মৃতিতে হারিয়ে গেছি। যেখানে প্রতিটি ঢেউকে একটি বিস্মৃত গানের মতো মনে হয়।' 

অভিনেত্রীর রূপ ও স্নিগ্ধতার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অভিনেত্রীর কমান্টবক্সে এক নেটিজেন লিখেছেন— ‘লাইফস্টাইল দেখলে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তুমি।’ অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘চমৎকার দৃশ্য এবং সুন্দর গান।’ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম