Logo
Logo
×

Advertisement

বিনোদন

মুক্তি পেল ‘সর্দারবাড়ির খেলা’, প্রচারে নেই রোশান-বুবলী; কেন?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৩:৩০ পিএম

মুক্তি পেল ‘সর্দারবাড়ির খেলা’, প্রচারে নেই রোশান-বুবলী; কেন?

শবনম বুবলী অভিনীত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’ মুক্তি পেয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী অভিনীত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’ মুক্তি পেয়েছে। শুক্রবার (৮ মে) সারা দেশের ২৩টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। বাংলার লোকজ ঐতিহ্য লাঠিখেলা কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘সর্দারবাড়ির খেলা’।

লাঠিয়ালদের জীবন-সংগ্রামের প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন রাখাল সবুজ, যা তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। সরকারি অনুদানে নির্মিত ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে বুবলীর সঙ্গে অভিনয় করেছেন জিয়াউল রোশান। কিন্তু এ সিনেমাটি মুক্তি পেলেও প্রচারে নেই এ তারকা জুটি।

যদিও সিনেমাটি গত বছরের রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হলো 'সর্দারবাড়ির খেলা' সিনেমাটি। তবে মুক্তি উপলক্ষ্যে সাম্প্রতিক সময়ে সিনেমাটির প্রচারে প্রধান দুই তারকা রোশান ও বুবলীর কাউকেই খুঁজে পাওয়া যায়নি। 

এ প্রসঙ্গে অভিনেত্রী শবনম বুবলীর পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি। তবে গত মার্চ মাস থেকেই পর্দার আড়ালে রয়েছেন অভিনেত্রী। গুঞ্জন রয়েছে, দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন শবনম বুবলী। আর সে কারণেই আপাতত সব ধরনের কাজ ও প্রচার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি।

অন্যদিকে এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অভিনেতা রোশান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সিনেমার পুরো পারিশ্রমিক এখনো তিনি হাতে পাননি। এ ছাড়া এ সিনেমাটি মুক্তি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সঙ্গে কোনোরকম আলোচনা কিংবা পরিকল্পনা শেয়ার করেনি। তবে ব্যক্তিগত মান-অভিমান থাকলেও অভিনেতা হিসেবে তিনি সিনেমাটির গল্পের প্রশংসা করেছেন বলে জানিয়েছেন রোশান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

আরও পড়ুন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম