Logo
Logo
×

Advertisement

বিনোদন

একযুগ পর দীপার সঙ্গে পর্দায় ফিরছেন জয়, যা বললেন অভিনেতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১১:৪৮ এএম

একযুগ পর দীপার সঙ্গে পর্দায় ফিরছেন জয়, যা বললেন অভিনেতা

Advertisement

একসময়ের দাপুটে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার এখনো অভিনয় জগতে বিচরণ করছেন। এখন তাকে নায়িকা হিসাবে দেখা না গেলেও 'জাতীয় ফুফু' হিসাবে পর্দায় দেখা যায়। জনপ্রিয় নাটক 'এটা আমাদেরই গল্প'তে ফুফু চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। শুটিং স্পট, আড্ডা কিংবা কোথাও ঘুরতে গেলেও অনেকেই তাকে ‘ফুফু’ বলে সম্বোধন করেন। ব্যাপারটি বেশ উপভোগই করেন বলে জানান দীপা খন্দকার।

অন্যদিকে অভিনয়, উপস্থাপনা ও পরিচালনা— সব মিলিয়ে ব্যস্ত সময় পারফরম করে যাচ্ছেন শাহরিয়ার নাজিম জয়। তাদের পেশাগত জীবনের ব্যবধান এক বছরের হলেও দুজনের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। একটা সময় বহু নাটক ও টেলিছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তারা। তবে পর্দায় তাদের একসঙ্গে দেখা যায়নি একযুগ। দীর্ঘ সেই বিরতি কাটিয়ে আবারও একসঙ্গে অভিনয়ে ফিরছেন জয় ও দীপা খন্দকার। নতুন এই নাটকের নাম ‘মায়ার বাঁধন’। পরিচালক যুবরাজ খান।

'মায়ার বাঁধন' নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক যুবরাজ খান বলেন, এটি মূলত মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের গল্প। পরিবারে বাবার চাকরি একসময় চলে যায়। শুরু হয় টানাপোড়েনের জীবন। কিন্তু সংকটের মধ্যেও সন্তানদের প্রতি মা–বাবার ভালোবাসা ও যত্ন কমে না। তবে পরিবারের সবার বাড়তি নজর থাকে ছেলের দিকে। অন্যদিকে মেয়েটি নীরবে পরিবারের জন্য কাজ করে যায়, দায়িত্ব পালন করে। 

জানা গেছে, 'মায়ার বাঁধন' নাটকটি ১৬, ১৭ ও ১৮ মে টানা তিন দিন ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হবে। এ নাটকে একসঙ্গে কাজ করা প্রসঙ্গে মজা করে শাহরিয়ার নাজিম বলেন, ‘আমরা যখন সর্বশেষ অভিনয় করেছিলাম, তখন নায়ক–নায়িকা ছিলাম। এখনো নায়ক–নায়িকা, তবে গল্পের। দুজনের চরিত্রও বেশ পরিণত।’

'মায়ার বাঁধন' নাটকে জয় ও দীপা খন্দকারকে স্বামী–স্ত্রীর চরিত্রে দেখা যাবে। তাদের দুই সন্তানের চরিত্রে অভিনয় করবেন নবাগত দুই তরুণ–তরুণী। এ প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘গল্পটা খুবই চমৎকার। পরিবারের গল্প। শোনার পর ভীষণ ভালো লেগেছে, তাই কাজটা করার ব্যাপারে আগ্রহী হয়েছি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম