Logo
Logo
×

Advertisement

বিনোদন

শেফালীর মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তার স্বামী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০১:০২ পিএম

শেফালীর মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তার স্বামী

বলিউড অভিনেত্রী শেফালী জরিওয়ালা। ফাইল ছবি

Advertisement

২০২৫ সালের জুন মাসে ৪২ বছর বয়সে প্রয়াত হন ‘কাঁটা লাগা’খ্যাত গানের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া বলিউড অভিনেত্রী শেফালী জরিওয়ালা। পরে ‘বিগ বস ১৩’-তেও নজর কেড়েছিলেন তিনি।

অভিনেত্রীর আকস্মিক মৃত্যু ঘিরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে নানা জল্পনা ছড়িয়ে পড়েছিল। সেই জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন তার স্বামী পরাগ ত্যাগী। বয়স ধরে রাখার ইনজেকশন নিয়েই শেফালীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার স্বামী।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এক আবেগঘন ভিডিওবার্তায় পরাগ বলেন, আমাকেও বলুন— কোন ইনজেকশনের কথা বলা হচ্ছে? শেফালী নিয়মিত কোনো ‘অ্যান্টি-এজিং’ ওষুধ নিত না। মাসে একবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে  মাল্টিভিটামিন, ভিটামিন সি, কোলাজেন এবং গ্লুটাথিয়নের আইভি ড্রিপ নিত। এগুলো সাধারণ স্বাস্থ্য রক্ষার জন্য ব্যবহৃত হয় বলে দাবি করেন পরাগ।

তিনি বলেন, শেফালী মৃত্যুর দিন উপবাস করলেও পূজার পর খাবার খেয়েছিলেন। তাই খালি পেটে কোনো ইনজেকশন নেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে বলে যে দাবি করা হয়েছিল, তা সঠিক নয়।

তিনি বলেন, শেফালীর তারুণ্য ও সুস্বাস্থ্যের নেপথ্যে ছিল নিয়মিত ব্যায়াম, নিয়ন্ত্রিত জীবনযাপন এবং নিজের শরীরের প্রতি যত্ন। ও কখনো নিজেকে খাওয়াদাওয়া থেকে বঞ্চিত করেনি। আইসক্রিম, চাইনিজ খাবার— সবই খেত। তবে পরিমিতভাবে খেত। যাচাই না করে কোনো তথ্য যেন ছড়িয়ে দেওয়া না হয়। সত্যিটা জানুন, তারপর মন্তব্য করুন বলে জানান পরাগ ত্যাগী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম