Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ইরানে নিষিদ্ধ, ভারতেও বিপাকে করিমি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৪:৩৬ এএম

ইরানে নিষিদ্ধ, ভারতেও বিপাকে করিমি

Advertisement

মানসিক চাপ, নিরাপত্তা শঙ্কা আর নতুন ভবিষ্যতের খোঁজ, ১৬ বছর থাকার পর ভারত ছাড়ার ঘোষণা দিলেন ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী মান্দানা কারিমি।

স্যোশাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও ভাগ করে তিনি বলেন, ‘ভারতকে বিদায় জানাতে হবে, কোনও দিন ভাবিনি।’ 

সম্প্রতি আমেরিকা ও ইরানের সংঘাতের মধ্যে নিজের দেশ ইরানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মন্দনা। এক অনুরাগীর প্রশ্নের উত্তরে তিনি জানান, ইরানে পরিস্থিতি আরও কঠোর হয়ে উঠেছে। রাস্তায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বেড়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে এবং ইন্টারনেট পরিষেবা বারবার বন্ধ করে দেওয়া হচ্ছে। 

সবচেয়ে বড় বিষয় হলো, মন্দনা করিমি জানিয়েছেন যে, প্রায় ১০ বছর ধরে তার উপর ইরানে প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। ফলে তিনি চাইলে নিজের দেশেও ফিরতে পারেন না। এই অবস্থায় ভারত ছাড়ার সিদ্ধান্ত তার জীবনের অনিশ্চয়তা এনে দিয়েছে বলে মত তার। তবে ভারত ছেড়ে তিনি কোন দেশে যাচ্ছেন, তা জানাননি। 

 ভারত তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এখানে তিনি শুধু অভিনেত্রী নয়, একজন নারী ও শিল্পী হিসাবেও নিজেকে নতুন ভাবে গড়ে তুলেছেন। তাই ভারতের প্রতি রয়েছে কৃতজ্ঞতা। 

‘বিগ বস্ ৯’-এ যোগ দিয়ে পরিচিতি পান মন্দনা। গত কয়েক বছর ধরে বলিউড থেকে অনেকটাই দূরে ছিলেন। তবু ভারতকে তিনি সবসময় নিজের দ্বিতীয় বাড়ি বলেই মনে রাখবেন বলে জানিয়েছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম