Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কানে আলিয়াকে কেউ পাত্তা দেননি, মোক্ষম জবাব অভিনেত্রীর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০১:০৬ পিএম

কানে আলিয়াকে কেউ পাত্তা দেননি, মোক্ষম জবাব অভিনেত্রীর

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ফাইল ছবি

Advertisement

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট চলতি বছরের কান উৎসবে হাজির হয়েছিলেন। কানের লালগালিচায় তিনি নাকি পাত্তা পাননি— সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমন সমালোচনা ভাইরাল হয়েছে। অনেকে এ নিয়ে অভিনেত্রীকে খোঁচা দিতেও ছাড়েননি। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরেও কটু কথা বলতে ছাড়েননি নেটিজেনরা। কানে উপস্থিতিতে যখন তাকে কটাক্ষ করা হচ্ছিল, ঠিক তখনই একটি মন্তব্যের উত্তরে আলিয়া ভাটের সংযত প্রতিক্রিয়াই এখন ভাইরাল হয়ে পড়ে। 

সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নিজের কাস্টম আইভরি সিল্ক শাড়ি ও গাউনের লুক নিয়ে একটি রিল পোস্ট করেন আলিয়া ভাট। সেই পোস্টে এক নেটিজেন হাসির ইমোজি দিয়ে লিখেছেন— কী দুঃখজনক, কেউ তোমাকে খেয়ালই করেনি। এর উত্তরে আলিয়া লিখেছেন— দুঃখ কেন? তুমি তো আমাকে খেয়াল করেছ।

আলিয়া ভাটের এমন উত্তরের পর ভক্ত-অনুরাগীরা তাকে প্রশংসায় ভাসান। কেউ লিখেছেন— এ কারণেই মানুষ হিংসা করছে। কারণ প্রতিটি লুকেই দারুণ ছিল। আরেক নেটিজেন লিখেছেন—আউটফিট আর রিপ্লাই— দুটিই অসাধারণ। অন্য আরেক নেটিজেন লিখেছেন— ভদ্রভাবেই দারুণ জবাব দিলেন।

কানের লালগালিচায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলিয়াকে আমলে না নেওয়ায় যখন নেটদুনিয়া মগ্ন, ঠিক তখনই বলি ইন্ডাস্ট্রির সতীর্থ তার পাশে দাঁড়িয়েছেন অভিনেতা অ্যালি গোনি ও রাহুল বৈদ্য। 

আলিয়া ভাটকে সামাজিক মাধ্যমে কটাক্ষের জবাবে সরব অ্যালি গোনি দুঃখ প্রকাশ করে লিখেছেন— এটা সত্যিই অত্যন্ত দুঃখজনক। একজন মানুষ যখন কঠোর পরিশ্রম করে ভারতকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন, ঠিক তখনই তাকে ঘিরেই সমালোচনা! আলিয়া ভাট এমন এক জায়গায় পৌঁছেছেন, যেটা অনেকেই শুধু স্বপ্ন দেখেন। 

তিনি বলেন, কান চলচ্চিত্র উৎসবে আলিয়া যেভাবে সৌন্দর্য, আত্মবিশ্বাস ও গর্বের সঙ্গে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। উপহাস না করে আমাদের উচিত— এমন মানুষকে সম্মান ও সমর্থন করা, যারা আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করছেন। 

অন্যদিকে সমালোচকদের উদ্দেশে ইনস্টাগ্রাম স্টোরিতে রাহুল লিখেছেন— যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই, তারাই রাতারাতি ফ্যাশন ক্রিটিক এবং কানের বিশ্লেষক হয়ে উঠেছেন। তিনি বলেন, আলিয়া তো আন্তর্জাতিক মঞ্চে ভারতকে উপস্থাপন করছেন। আত্মবিশ্বাসের সঙ্গে তার উপস্থিতি সত্যিই অসাধারণ। সবসময় আওয়াজ তুলে নিজের মূল্যবোধ প্রমাণ করা যায় না।

এ অভিনেতা বলেন, প্রকৃত তারকারা কখনো কারও অ্যাটেনশন ভিক্ষা করে না, সেটা অর্জন করে নেয়। কারও সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে সাময়িক আনন্দ বা সাফল্য পাওয়া যায়, সেটা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। বিশ্বমঞ্চে ভারতীয়দের নিন্দা না করে তাদের সাফল্য উদযাপন করা উচিত।

এদিকে আলিয়া ভাটের পাশে দাঁড়িয়েছেন তার শাশুড়ি নীতু কাপুর। ট্রলের মধ্যেই পুত্রবধূর প্রশংসায় শাশুড়িমা। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়ার কান লুকের ছবি পোস্ট করে তিনি লিখেছেন—  ‘পারফেকশন’। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম