Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কারিনার মৃত্যুর গুজব নিয়ে যা বললেন কায়সার হামিদ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৩:৪৫ পিএম

কারিনার মৃত্যুর গুজব নিয়ে যা বললেন কায়সার হামিদ

ফাইল ছবি

Advertisement

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ভারতের চেন্নাইয়ের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সোমবার (১১ মে) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে চেন্নাই নেওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন মা ও দুই ভাই। এর মধ্যে এ কনটেন্ট ক্রিয়েটরকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে মৃত্যুর গুজব ওঠে। 

বৃহস্পতিবার (১৪ মে) রাত থেকে ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত আইডি থেকে তার নামে ভুয়া ‘মৃত্যু’র খবর ছড়িয়ে পড়ে। কিছু ফটোকার্ডও দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এ বিষয়টি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। 

এ প্রসঙ্গে তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ বলেন, এমন গুজব পরিবারের জন্য মানসিকভাবে আরও কষ্টের হয়ে উঠছে। শুক্রবার (১৫ মে) সকালে গণমাধ্যমকে তিনি বলেন, আমরা যে কোনো সময় মরে যেতে পারি— দুই মিনিটের গ্যারান্টি নেই। তারপরও মৃত্যুর মতো এমন একটি বিষয় নিয়ে এ ধরনের ব্যবসা উচিত নয়। আমাদের পরিবার এমনিতেই ওর স্বাস্থ্য নিয়ে অনেক উদ্বিগ্ন। এ মুহূর্তে সবার মানসিক সাপোর্ট প্রয়োজন। দয়া করে এমন কাজ করবেন না বলে জানিয়েছেন সাবেক এ ফুটবলার। 

বর্তমানে কারিনার শারীরিক অবস্থার প্রসঙ্গে কায়সার হামিদ বলেন, বর্তমানে তার ফুসফুসের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে লিভারের চিকিৎসা এখনো চলমান। ফুসফুসে কিছুটা ইনফেকশন আছে। এটা ধীরে ধীরে রিকভারি করছে। এরপর লিভারের চিকিৎসা হবে। 

তিনি বলেন, এর মাঝে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রক্রিয়া শুরু হয়েছে। গতকালও আমার দুই ছেলের কিছু টেস্ট হয়েছে।

জানা গেছে, শুরুতে কয়েক দিন ধরেই কারিনার শারীরিক অবস্থা খুব খারাপ যাচ্ছিল। প্রথমে জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। শুরুতে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। এরপর একসঙ্গে হেপাটাইটিস এ ও ই–এর জটিলতা দেখা দিলে লিভার ফেইলিউরের পরিস্থিতি তৈরি হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরে লাইফসাপোর্টে নেওয়া হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম