Logo
Logo
×

Advertisement

বিনোদন

দুলকার সালমানের সঙ্গে সংশ্লিষ্ট বিলাসবহুল গাড়ি জব্দ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৮:৪৯ পিএম

দুলকার সালমানের সঙ্গে সংশ্লিষ্ট বিলাসবহুল গাড়ি জব্দ

মালয়ালম অভিনেতা দুলকার সালমান। ছবি: সংগৃহীত

Advertisement

নেপাল ও ভুটান সীমান্ত দিয়ে অবৈধভাবে বিলাসবহুল গাড়ি পাচার চক্রের বিরুদ্ধে চলমান ‘অপারেশন নামখোর’-এর আওতায় ভারতের কেরালায় কাস্টমস প্রিভেন্টিভ কমিশনারেটের অভিযান আরও জোরদার হয়েছে। এই তদন্তের অংশ হিসেবে জনপ্রিয় মালয়ালম অভিনেতা দুলকার সালমানের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন আরও একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে কোচি কাস্টমস। 

এই নিয়ে তদন্তের শুরু থেকে এ পর্যন্ত অভিনেতার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত মোট চারটি গাড়ি কাস্টমসের হেফাজতে নেওয়া হলো। 

বৃহস্পতিবার (১৪ মে) কোচির কালামাসেরির একটি গাড়ির শোরুম থেকে একটি বিলাসবহুল নিসান পেট্রোল এসইউভি জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা। কাস্টমসের সন্দেহ, আমদানি শুল্ক ও কর ফাঁকি দিতে জাল নথিপত্র এবং ভুয়া রেজিস্ট্রেশন রেকর্ড তৈরি করে ভুটান-নেপাল সীমান্ত রুট দিয়ে গাড়িটি অবৈধভাবে ভারতে আনা হয়েছিল। 

কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি জব্দ হওয়া এই এসইউভি গাড়িটি দুলকার সালমান অভিনীত ‘লাকি ভাস্কর’ চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছিল। 

তদন্তে তার সংশ্লিষ্টতা বা নাম জড়িয়ে পড়ার পর অভিনেতা দুলকার সালমান আগেই আদালতের দ্বারস্থ হয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। 

আদালতের কাছে এই অভিনেতার ব্যাখ্যা, ইতোপূর্বে জব্দ করা তিনটি গাড়িই তিনি ভারতের পূর্ববর্তী মালিকদের কাছ থেকে সম্পূর্ণ বৈধ উপায়ে এবং আইনসম্মত নথিপত্রের মাধ্যমে কিনেছিলেন। প্রতিটি গাড়ি ক্রয়ের ক্ষেত্রে যথাযথ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আর্থিক লেনদেন করা হয়েছিল এবং এর পেছনে কোনো অবৈধ পাচার চক্রের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততা নেই।

কাস্টমস কর্মকর্তারা এখন খতিয়ে দেখছেন যে নতুন জব্দ হওয়া এই চতুর্থ গাড়িটির মালিকানার সঙ্গেও অভিনেতার কোনো সরাসরি বা পরোক্ষ আইনি সংযোগ রয়েছে কিনা। 

এদিকে এই আন্তর্জাতিক গাড়ি পাচার চক্রের দেশীয় নেটওয়ার্ক ভাঙতে শুক্রবার (১৫ মে) কাস্টমস কর্মকর্তারা জেন মারভা নামের এক ব্যক্তিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। জেন মারভা কোঝিকোড়ের একটি গাড়ি শোরুমের অংশীদার।

অভিযোগ রয়েছে, ভুটান ও নেপাল থেকে চোরাই পথে আসা বিলাসবহুল এসইউভিগুলো কেরালায় বিতরণের ক্ষেত্রে তিনি অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিলেন। গত ১৪ মে কোঝিকোড় থেকে তাকে গ্রেফতার করা হয় এবং এই চক্রের সঙ্গে আর কোন কোন বড় নাম জড়িত রয়েছে, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

ইমরান খানকে নিয়ে যা বলল বোম্বে হাইকোর্ট

সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণ ইমরান খানকে নিয়ে যা বলল বোম্বে হাইকোর্ট

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম