Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

তৃষার রহস্যজনক মৃত্যু, নারীদের যে পরামর্শ দিলেন কঙ্গনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:৫১ পিএম

তৃষার রহস্যজনক মৃত্যু, নারীদের যে পরামর্শ দিলেন কঙ্গনা

Advertisement

অভিনেত্রী তৃষা শর্মার রহস্যজনক মৃত্যু নিয়ে তোলপাড় বিনোদন জগত। একসময় অভিনয়জগতেও ছিলেন তিনি। পরে চাকরি ও সংসারের জন্যই অভিনয় ছাড়তে বাধ্য হয়েছিলেন তৃষা শর্মা। তিনি অভিনয় ছেড়ে উচ্চশিক্ষা, চাকরি এবং ব্যক্তিগত জীবনে মন দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে তৃষা শর্মার জীবনে ছন্দপতন।

তার উকিল স্বামী সমর্থ সিং ও শাশুড়ি গিরিবালা সিংয়ের বিরুদ্ধে পণের জন্য নির্যাতনের অভিযোগ উঠেছে। সেই ঘটনার জেরে এবার বিবাহিত নারীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপির সংসদ সদস্য অভিনেত্রী কঙ্গনা রানাউত। সমাজের ওপরেই ক্ষোভ উগরে দিলেন তিনি।

কঙ্গনা বরাবরই পিতৃতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছেন। এর আগে বলিউডের বড় বড় প্রযোজক-পরিচালকদের বিরুদ্ধে প্রকাশ্যে গর্জেও উঠেছিলেন তিনি। সে জন্য বলিউডে তাকে ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে রয়েছে তার পরিচিতি। 

কঙ্গনা রানাউত বলেন, বিবাহিত নারীদের নিয়ে নিত্যদিন কত খবর প্রকাশ্যে আসে। শিক্ষিত মেয়েরা অনেকেই হয়তো দমবন্ধ হয়ে আসা পরিবেশ থেকে উদ্ধার পেতে বাবা-মায়ের কাছে আকুতি করে। কিন্তু এই অসভ্য ভারতীয় সমাজের ইতিহাস রয়েছে— বিবাহিত মেয়েদের পরিত্যক্ত করে দেওয়ার।

সে কারণেই কঙ্গনা নারীদের উদ্দেশে উপদেশ দিয়েছেন—নারীদের আমি যে পরামর্শ দিচ্ছি, সেটি কোনো সামাজিক মাধ্যম কিংবা ডেটিং অ্যাপ দেবে না। আপনারা নিজেদের পেশা বা ক্যারিয়ারকে বেশি গুরুত্ব দিন। আপনাদের জীবনের যে কোনো মানুষ গুরুত্বপূর্ণ হতেই পারে। তবে সেটি যেন পেশাকে ছাপিয়ে না যায়।

এর পরেই মেয়েদের বিয়ে ও স্বাবলম্বী হওয়া প্রসঙ্গে কঙ্গনা রানাউত বলেন, পুরোপুরি স্বাবলম্বী হওয়ার পরেই বিয়ের কথা ভাবুন। মনে রাখবেন— নিজেদের ‘হিরো’ বা রক্ষাকর্তা হিসেবে নিজেকেই এগিয়ে আসতে হবে। বাইরে থেকে কেউ আপনাদের উদ্ধার করতে আসবে না। আর স্বাবলম্বী হওয়াটা আপনার নিজস্ব পরিচয়। যেভাবে জীবনে বাঁচতে চান, নিজেদের জন্য ঠিক তেমন জীবনই গড়ে তুলুন।

উল্লেখ্য, গত ১২ মে রাতে ভোপালের শ্বশুরবাড়ি থেকে দক্ষিণী অভিনেত্রী তৃষা শর্মার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী সমর্থ সিং ও শাশুড়ি গিরিবালা সিংয়ের বিরুদ্ধে এফআইআর করা হয়। অভিযোগে বলা হয়েছে— বিয়ের পর থেকেই তৃষা শর্মার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চলছিল। বর্তমানে সমর্থ সিং পলাতক বলে জানা গেছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম