Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা-বাবা হলেন দিব্যাঙ্কা-বিবেক জুটি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৩:৪৭ পিএম

বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা-বাবা হলেন দিব্যাঙ্কা-বিবেক জুটি

Advertisement

বিয়ের এক দশক পর প্রথমবারের মতো সন্তানের বাবা-মা হলেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় জুটি দিব্যাঙ্কা ত্রিপাঠী ও বিবেক দাহিয়া। এই দম্পতির ঘর আলো করে এসেছে যমজ পুত্রসন্তান।

মঙ্গলবার (২৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে তারা নিজেদের এই আনন্দের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তারা লেখেন, ‘আমরা সুখ চেয়েছিলাম, আর সৃষ্টিকর্তা আমাদের দ্বিগুণ আনন্দ দিয়েছেন।’

অন্য এক বার্তায় বিবেক জানান, বহু প্রতীক্ষার পর অবশেষে তাদের জীবনে দুই সন্তান এসেছে এবং নতুন এই যাত্রায় তারা সবার ভালোবাসা ও আশীর্বাদ কামনা করছেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দীর্ঘ দশ বছরের দাম্পত্য জীবনের পর সন্তানের মুখ দেখলেন এই তারকা দম্পতি। সুখবর প্রকাশের পর থেকেই সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অভিনন্দনে ভাসছেন তারা।

মা-বাবা হতে যাওয়ার বিষয়টি দিব্যাঙ্কা ও বিবেক বেশ কিছুদিন গোপন রেখেছিলেন। অন্তঃসত্ত্বা হওয়ার প্রায় ছয় মাস পর তারা বিষয়টি প্রকাশ করেন। তখন দিব্যাঙ্কা জানিয়েছিলেন, তারা সন্তানের অপেক্ষায় ছিলেন এবং সেই ইচ্ছা পূরণ হওয়ায় নিজেদের সৌভাগ্যবান মনে করছেন।

উল্লেখ্য, ২০১৬ সালে সহ-অভিনেতা বিবেক দাহিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ‘ইয়ে হ্যায় মহব্বতে’খ্যাত অভিনেত্রী দিব্যাঙ্কা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম