Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শাহরুখ-আলিয়াকে কেন আনফলো করলেন করণ জোহর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ১০:১৯ এএম

শাহরুখ-আলিয়াকে কেন আনফলো করলেন করণ জোহর

Advertisement

ইনস্টাগ্রামে একাধিক বলিউড তারকাকে আনফলো করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক করণ জোহর। শাহরুখ খান, আলিয়া ভাট, কারিনা কাপুর খানসহ বেশ কয়েকজন পরিচিত মুখকে তার ফলোয়িং তালিকা থেকে সরিয়ে দেওয়ার পর সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে এ নিয়ে কোনো বিতর্ক বা ভুল বোঝাবুঝির সুযোগ না রেখে নিজের অবস্থান পরিষ্কার করেছেন করণ। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্তের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কোনো টানাপোড়েন জড়িত নয়।

বরং সামাজিক মাধ্যমের ব্যবহার সীমিত করে মানসিক প্রশান্তি অর্জন এবং বাস্তব জীবনে আরও বেশি মনোযোগ দেওয়ার উদ্দেশ্যেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন। ডিজিটাল ডিটক্সের অংশ হিসেবে তিনি ধীরে ধীরে নিজের ফলোয়িং তালিকা সংক্ষিপ্ত করছেন।

করণের আনফলো করা তারকাদের তালিকায় রয়েছেন অনন্যা পান্ডে, মালাইকা অরোরা, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, কার্তিক আরিয়ান এবং ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা। এর ফলে বর্তমানে তার ফলো করা অ্যাকাউন্টের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৮টি। তবে সবার নজর কেড়েছে আরেকটি বিষয়—তিনি এখনও প্রিয়াঙ্কা চোপড়াকে অনুসরণ করছেন, যা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

বিভিন্ন জল্পনার জবাবে করণ বলেন, কারও সঙ্গে তার কোনো বিরোধ বা মনোমালিন্য নেই। বরং ডিজিটাল জগতে কম সময় ব্যয় করে নিজের জীবন, কাজ এবং মানসিক সুস্থতার দিকে বেশি মনোযোগ দিতেই তিনি এই পরিবর্তন এনেছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ চলচ্চিত্র পরিচালনার পর থেকে করণ জোহরকে আর পরিচালকের ভূমিকায় দেখা যায়নি। তবে প্রযোজক হিসেবে তিনি সক্রিয় রয়েছেন এবং তার প্রযোজনা প্রতিষ্ঠানের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘চাঁদ মেরা দিল’ দর্শকদের নজর কাড়ছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম