Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সালমানের মাঝে নিজেকে দেখতে চেয়েছিলেন ধর্মেন্দ্র

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৮:০২ পিএম

সালমানের মাঝে নিজেকে দেখতে চেয়েছিলেন ধর্মেন্দ্র

ধর্মেন্দ্র ও সালমান খান। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণের পর থেকেই অনেকের মনেই একটাই প্রশ্ন— শিগগিরই কি আসছে বায়োপিক? বছরখানেক আগে ধর্মেন্দ্র জানিয়েছিলেন, নিজেই লিখছেন তার জীবনের নানা মুহূর্ত। সেই থেকে ধর্মেন্দ্রর আত্মজীবনী নিয়ে বহু জল্পনা-কল্পনা চলছে। শুধু তাই নয়, ধর্মেন্দ্রর ভূমিকায় কাকে দেখা যাবে তা নিয়েও বিস্তর আলোচনা চলছে।

ধর্মেন্দ্র নাকি নিজেই ঠিক করে গিয়েছিলেন কে অভিনয় করবেন তার চরিত্রে। পরিবারের অনেকেই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হলেও যোগ্য সম্মান পাননি বলে আক্ষেপ ছিল তার। অভিনেতা সানি দেওল ও ববি দেওলও বলিউডে একাধিক সিনেমা করেও নিজেদের যোগ্য জায়গা পাননি বলে দাবি ছিল অভিনেতার।

সম্প্রতি ‘আপ কি আদালত’-এ প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বলিউড অভিনেতা ববি দেওলকে। সেখানেই তাকে প্রশ্ন করা হয়েছিল— ধর্মেন্দ্রর বায়োপিকের ব্যাপারে। 

কাকে দেখা যাবে অভিনেতার জায়গায়?—এমন প্রশ্নের উত্তরে ববি বলেন, ‘কেউ-ই না। বাবার মতো আর কেউ হতে পারবে না। তার মতো দ্বিতীয় কেউ হতেই পারবে না।’ 

কাজ না এগোলেও সালমানের ওপরই ভরসা রেখেছিলেন ধর্মেন্দ্র। তিনি বলেছিলেন, সালমানই একমাত্র আমার বায়োপিকে অভিনয় করতে পারে। আমার পছন্দের তালিকায় ওই সেরা। 

তবে কি সানি আর ববির মধ্যে বাবার চরিত্রে অভিনয় নিয়ে লড়াই একেবারেই ভুয়া? ধর্মেন্দ্রর ছোট ছেলের এ কথায় অন্তত পরিষ্কার।

উল্লেখ্য, বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র ৮৯ বছর বয়সে ২০২৫ সালের  ২৪ নভেম্বর মুম্বাইয়ের জুহুতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর মধ্য দিয়ে ভারতীয় সিনেমার ছয় দশকের একটি সোনালি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে।

১৯৫৪ সালে প্রকাশ কৌরকে বিয়ে করেন ধর্মেন্দ্র এবং তাদের সংসারে সানি দেওল ও ববি দেওল নামে দুই পুত্র এবং অজিতা ও বিজয়তা নামে দুই কন্যা রয়েছে। পরে ১৯৮০ সালে তিনি অভিনেত্রী হেমা মালিনীকে বিয়ে করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম