Logo
Logo
×

Advertisement

বিনোদন

অভিনেত্রী নুসরাতের সেই ভিডিওর আসল সত্য প্রকাশ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৮:৩৫ পিএম

অভিনেত্রী নুসরাতের সেই ভিডিওর আসল সত্য প্রকাশ

ভারতীয় অভিনেত্রী নুসরাত ভারুচা। ছবি: সংগৃহীত

Advertisement

কদিন আগেই দ্বিতীয়বারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। বিরাট কোহলি ও আরসিবির এই ঐতিহাসিক জয় নিয়ে যখন পুরো নেটদুনিয়া মেতে উঠেছে, ঠিক তখনই এক অদ্ভুত বিতর্কে জড়িয়ে পড়েন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। 

আরসিবির জয়ের মুহূর্ত উদযাপন করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে চরম ট্রলের শিকার হন তিনি। অবশেষে নীরবতা ভেঙে সেই রহস্যময় ভিডিওর আসল সত্য প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই। 

কী ঘটেছিল? 

আরসিবির ফাইনাল জয়ের পর নুসরাত তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি স্টোরি শেয়ার করেন। যেখানে টেলিভিশনের পর্দায় আরসিবির বিজয়ী মুহূর্তটি দেখা যাচ্ছিল। কিন্তু নেটিজেনদের নজর কাড়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে থাকা একটি ‘অদ্ভুত’ ও অস্বস্তিকর শব্দ। 

ভিডিওটি পোস্ট করার পরপরই তা ক্রিকেট ভক্ত এবং সাধারণ ব্যবহারকারীদের মধ্যে হু হু করে ছড়িয়ে পড়ে। শব্দটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানারকম মুখরোচক ও নেতিবাচক চর্চা শুরু হয়। অনেকেই অভিনেত্রীকে তীব্র সমালোচনা করে ভিডিওটি মুছে ফেলার অনুরোধ জানাতে থাকেন। একপর্যায়ে নুসরাত তার ইনস্টাগ্রাম স্টোরি থেকে ভিডিওটি সরিয়ে নেন, যা বিতর্কটিকে আরও উসকে দেয়। 

অবশেষে বৃহস্পতিবার (৪ জুন) ইনস্টাগ্রাম স্টোরিতে এসে পুরো বিষয়টি পরিষ্কার করেছেন নুসরাত ভারুচা। তিনি জানান, পুরো বিষয়টিই আসলে নেটিজেনদের একটি ভুল বোঝাবুঝি ছিল।

ভিডিওর পেছনের আসল ঘটনা জানিয়ে নুসরাত বলেন, ‘আসল ঘটনা হলো, আমি আমার এক বন্ধুর বাসায় বসে ম্যাচটি দেখছিলাম। সেখানে তাদের একটি ছোট কুকুরছানা কাঁদছিল, আর সেই কান্নার শব্দই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রেকর্ড হয়ে যায়। আমার বন্ধু সে সময় অন্য একটি অ্যাঙ্গেল থেকে কুকুরছানাটির শব্দসহ ওই ভিডিওটি ধারণ করেছিল, যা পরে শেয়ার করা হয়।’ 

ভুল বোঝাবুঝি দূর করতে নুসরাত তার ইনস্টাগ্রামে ওই ঘরের একটি নতুন ভিডিও যুক্ত করেছেন, যেখানে তিনি ভক্তদের সেই ছোট কুকুরছানাটির সঙ্গে পরিচয় করিয়ে দেন। 

পাশাপাশি সামান্য বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যারা তাকে হেনস্তা করেছেন, তাদের কড়া ভাষায় জবাবও দিয়েছেন এই অভিনেত্রী। নিজের ভুল ধারণা থেকে মানুষকে অন্ধের মতো কাউকে আক্রমণ না করার আহ্বান জানিয়ে নুসরাত বলেন, ‘মানুষ নিজেদের মতো করে নানা নোংরা অনুমান সাজিয়ে আমাকে ভিডিওটি মুছে ফেলতে বলেছিল, তাই আমি সেটি মুছে দিয়েছিলাম। এবার দয়া করে অকারণে ভুল বোঝা বন্ধ করুন!’ 

তিনি আরও বলেন, ‘হাতে একটা স্মার্টফোন থাকা মানেই যে আপনি কাউকে হয়রানি করার অধিকার পেয়ে গেছেন, তা কিন্তু নয়। কোনো কিছুর ভুল ব্যাখ্যা দাঁড় করাবেন না এবং অন্ধভাবে কাউকে বা কোনো গুজব প্রচার করবেন না। দয়া করে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ করতে শিখুন।’ 

নুসরাত ভারুচাকে সর্বশেষ পর্দায় দেখা গেছে বিশাল ফুরিয়ার পরিচালনায় হরর ঘরানার সিক্যুয়েল ‘ছোরি ২’ চলচ্চিত্রে। এই ছবিতে তিনি সোহা আলি খান, সৌরভ গোয়েল এবং গশমীর মহাজানির মতো একঝাঁক তারকার সঙ্গে অভিনয় করেছেন। এছাড়া সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত আরেকটি সিনেমা ‘উফ ইয়ে সিয়াপ্পা’, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন সোহম শাহ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম