Logo
Logo
×

Advertisement

বিনোদন

সন্তানদের কঠিন সময়ের মুখোমুখি হওয়া প্রসঙ্গে মুখ খুললেন সাইফ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:৫২ পিএম

সন্তানদের কঠিন সময়ের মুখোমুখি হওয়া প্রসঙ্গে মুখ খুললেন সাইফ

সন্তানদের সঙ্গে বলিউড তারকা সাইফ আলি খান। ছবি: সংগৃহীত

Advertisement

পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খানের তিন দশকেরও বেশি সময় কেটেছে ইন্ডাস্ট্রিতে। অভিনেতা পুরোটা সময়জুড়েই নিজের প্রাসঙ্গিকতা বজায় রেখে চলেছেন। তার শুরুর দিকের কয়েকটি সিনেমা সেভাবে সাফল্য না পেলেও পথচলার মাঝে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেয়েছিলেন। তবে সাইফ জোর দিয়ে বলেন, বিষয়গুলো যতটা সহজ মনে হয়েছিল, ততটা কিন্তু ছিল না। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই জানান সাইফ আলি খান। 

অভিনেতা বলেন, আমি টিকে গিয়েছিলাম। কারণ একটা দীর্ঘ সময় ছিল যখন আমি যে ধরনের সিনেমা করছিলাম, সেগুলো কেউ করতে চাইছিল না। এমনটি নয় যে ভালো না হওয়া সত্ত্বেও আমি বারবার বলিউডের সেরা সিনেমাগুলো পাচ্ছিলাম। কিন্তু তারপর ভাগ্যও সহায় ছিল। কিন্তু বর্তমানের তুলনায় তখনকার দর্শকরাও অনেক বেশি সহনশীল ছিল।

তরুণ প্রজন্মের অভিনয়শিল্পীরা কি সেই সুযোগ পাচ্ছেন? তাদের কি খুব সহজেই বাতিল করে দেওয়া হচ্ছে, যেমনটি তিনি তার সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খানের ক্ষেত্রে দেখেছেন? এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘আমি যখন এসেছিলাম, তখন সময়টা অবশ্যই অনেক বেশি সহনশীল ছিল। কিন্তু এখন আমাদের সময়ের চেয়ে অনেক বেশি প্রস্তুত থাকতে হয়।' 

সাইফ বলেন, প্রস্তুতির পুরো ধারণাটাই এখন বদলে গেছে। কিছু অভিনেতা সবসময়ই তা করে এসেছেন। আমার মনে আছে— হৃতিক রোশন তার অভিষেকের আগে অবশ্যই তার নাচ, শারীরিক গঠন এবং এসব কিছুর প্রস্তুতি নিয়েছিলেন। 

কিন্তু ধারণাটা বদলে গেছে এবং সিনেমার পুরো জগতটাই একরকম বদলে গেছে। 

তিনি বলেন, এখন সময়টা আলাদা। আমি ওদেরও (সারা ও ইব্রাহিম) এটা বলেছি যে, তোমাদের প্রস্তুতি নিতে হবে; কিন্তু এগুলো প্রযোজকদের সিদ্ধান্তও বটে। বিশ বছর বয়সে পরিস্থিতি কেমন ছিল, তা মনে রাখা মাঝে মাঝে কঠিন হয়ে যায়। কিন্তু বড়পর্দার আকর্ষণই এমন যে, মানুষ মনে করে এসব নবীন অভিনয়শিল্পীরা পুরোপুরি প্রস্তুত। তাই এটা একটা কঠিন পরিস্থিতি। প্রতিযোগিতা সবসময়ই ছিল, কিন্তু দর্শক এখন আগের চেয়ে অনেক কম সহনশীল। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম